লুকনো গুণ্ডারা প্রকাশ্যে চলে এসেছে, সপার প্রার্থী তালিকা নিয়ে তীব্র আক্রমণ অমিত শাহের
লুকনো গুণ্ডারা প্রকাশ্যে চলে এসেছে, সপার প্রার্থী তালিকা নিয়ে তীব্র আক্রমণ অমিত শাহের
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রত্যাশা তুঙ্গে। দেশের সর্বাধিক জনসংখ্যার রাজ্যের মসনদে কে বসবে তা নিয়ে ময়দানে এখন থেকেই নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।। তবে উত্তরপ্রদেশে পুনরায় বিজেপি শাসন নিয়ে আসতে দলের পক্ষ থেকে জনসভা–প্রচার, রোড শো, ভার্চুয়াল জনসভা সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও একবার অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিকে আক্রমণ করে বসলেন।

সপার প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ
সপার প্রার্থী তালিকাকে তীব্র কটাক্ষ করে বৃহস্পতিবার অমিত শাহ জানিয়েছিলেন যে মাফিয়াদের খোঁজ মেলে তিনটে জায়গায়, জেল, উত্তরপ্রদেশের বাইরে এবং সপার প্রার্থী তালিকায়। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে শাহ জানিয়েছেন যে বিজেপি তালিকায় থাকা প্রত্যেক মাফিয়াদেরকে 'নিমূর্ল' করবে। সপা প্রধান অখিলেশ যাদবের লোনিতে প্রচারে যাওয়ার বিষয়টিকে উল্লেখ করে (পরে যা বাতিল হয়ে যায়) শাহ বলেন, 'যে সব গুণ্ডারা এতদিন লুকিয়ে ছিল এখন বাইরে বেরিয়েছে এবং রাস্তায় ঝামেলা করছে।' তিনি বলেন, 'অখিলেশ শুধুমাত্র মনোনয়ন জমা দিয়েছেন আর তাঁর পোষা গুণ্ডারা সেটা দেখেই হই-হট্টগোল শুরু করে দিয়েছে। আমি শুধু তাদের বলতে চাই তারা যেন বাড়িতেই থাকে তাদের সীমার মধ্যে। যোগী আদিত্যনাথ গত পাঁচ বছরে রাজ্য থেকে মাফিয়াদের তাড়িয়ে দিয়েছেন।' লোনির রামলীলা ময়দানে বিজেপি সমর্থকদের বিপুল জন সমাগমের মাঝে শাহ এই কথাগুলি বলেছিলেন।

বিতর্কিত বিধায়ক নন্দ কিশোর গুর্জার
বিতর্কিত বিধায়ক নন্দ কিশোর গুর্জার, যিনি তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দিতা করছেন, তাঁরই প্রচারের জন্য দিল্লি সীমান্তের পাশাপাশি গাজিয়াবাদ কেন্দ্রে এসেছেন অমিত শাহ। ২০১৯ সালে এই বিধায়কই বিধনসভায় যোগী সরকারের বিরোধিতা করেছিলেন। একটি মাংসের দোকাল সম্পর্কিত সমস্যার কারণে তাঁকে গাজিয়াবাদ পুলিশের কাছে হেনস্থা হতে হয় বলে অভিযোগ করেন তিনি। আর ঠিক একবছর পরই নবরাত্রির সময় মাংসের দোকান বন্ধ করে দেওয়া নিয়ে তিনি ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তাঁর প্রচারের সময় সাম্প্রদায়িক মন্তব্য করা নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশন তাঁর হাতে নোটিশ ধরিয়েছে।

সপাকে আক্রমণ অমিত শাহের
অমিত শাহ সমাজবাদী পার্টিকে আক্রমণ করে জানিয়েছেন যে সপাকে ভোট দেওয়ার অর্থ হল 'আরও একবার জেল থেকে মাফিয়ারা বেরিয়ে আসবে'। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, 'আমাকে বলুন কোথায় গেল আজম খান, আতিফ আহমেদ এবং মুক্তার আনসারি? আপনারা যদি ভুল করেন এবং সপাকে ভোট দেন তবে তারা আবার বেরিয়ে আসবে।' এখানে উল্লেখ্য অমিত শাহের জনসভার আয়োজকদের কাছে হাজার দর্শকের অনুমোদন থাকলেও সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শাহের জনসভায় উপস্থিত ছিল প্রায় ৩ হাজার মানুষ।

গুর্জার সম্প্রদায়ের ভোট পেতে বিজেপির কৌশল
উত্তরপ্রদেশে ভোটের প্রচারে এসে অমিত শাহ গুর্জার সম্প্রদায়ের মন ভেজানোর চেষ্টাও করেন। আসলে নন্দ কিশোর গুর্জার এই সম্প্রদায়ের সদস্য। প্রসঙ্গত, গত বছর দাদরিতে সম্রাট মিহির ভোজের মূর্তি উন্মোচন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তার অবসান করার চেষ্টা করছে বিজেপি। কারণ এই সম্প্রদায়ের ভোটও তাদের ভোটব্যাঙ্কে ভরতে চায় গেরুয়া শিবির। গুর্জার সম্প্রদায়ের সদস্যরা সেই সময় অভিযোগ করেছিল যে মূর্তি উন্মোচনের আগেই ফলক থেকে গুর্জার শব্দটি তুলে নেওয়া হয়। তাঁদের ভোট টানতে পশ্চিম উত্তরপ্রদেশে গুর্জার সম্প্রদায়ের কাছে এসে অমিত শাহ জানিযেছেন যে সম্রাট মিহির ভোজ ও রামপ্যায়ারি ভোজের মতো গুর্জার যোদ্ধাদের তৈরি করা জমিতে তিনি মাথা নত করতে চান। উত্তরপ্রদেশে বসপা ও সপার শাসনকালকে কটাক্ষ করে শাহ বলেন, 'আপনাদের সরকার কেন কোনও উন্নয়নমূলক কাজ রাজ্যে করেনি? আগে এখানে ৪২টি আখের কারখানা ছিল, কিন্তু সপা ও বসপা সরকারের আমলে তা কমে ২১-এ গিয়ে দাঁড়িয়েছে। সপার আমলে প্রত্যেক সপ্তাহের চতুর্থ দিনে হিংসাত্মক ঘটনা হত রাজ্যে।'

যোগীর প্রশংসায় অমিত শাহ
যোগী সরকারের প্রশংসা করে তিনি জানান যে গত পাঁচ বছরে রাজ্যে কোনও সাম্প্রদায়িক হিংসা নেই। তিনি বলেন, 'আমি দিল্লিতে বসে আছি। কিন্তু চিন্তা করবেন না, যোগী আদিত্যনাথ রাজ্যের আইন-শৃঙ্খলা দক্ষ হাতে সামলাচ্ছেন।' অমিত শাহ এই আইন শৃঙ্খলা নিয়ে অখিলেশ যাদবকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন যে সপা প্রধানের আমলে ও বর্তমানে আইন-শৃঙ্খলার পরিসংখ্যান নিয়ে তিনি যে কোনও দিন খোলামেলা আলোচনা করতে পারেন অখিলেশের সঙ্গে। অমিত শাহ আরও বলেন, 'সপা ও বসপা সরকারের সময় প্রত্যেক জেলায় উপ-মুখ্যমন্ত্রী হিসাবে মাফিয়া ছিল।' ২০১৩ সালে হওয়া মুজফ্ফরনগরের হিংসাত্মক ঘটনাকে উল্লেখ করে অমিত শাহ বলেন, 'এক বিশেষ সম্প্রদায়ের হওয়ার জন্য আমাদের রাজ্যের তরুণদের কীভাবে পুলিশ জেলে ভরেছিল তার সেই ভয়াবহ স্মৃতি কোনওদিনও ভুলবেন না পশ্চিম উত্তরপ্রদেশের মানুষরা।'

অখিলেশ–আরএলডি জোট
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ক্ষমতা দখলের লড়াইয়ে অখিলেশের সঙ্গে এবার হাত মিলিয়েছে আরএলডি। আরএলডি সুপ্রিমোকে বিজেপির সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছেন অমিত শাহ। তাতে রাজি হননি আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, বিজেপির সঙ্গে তিনি হাত মেলাবেন না। অমিত শাহ আগে মৃত কৃষকদের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে দেখান। তবে এবার যোগী রাজ্যে যোগীর জনপ্রিয়তা অনেকটাই ম্লান হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভোটের মুখে এক এক করে বিজেপি নেতারা দল ছেড়ে সমাজবাদী পার্টিতে গিয়েছেন। তাই সঙ্কটের মুখেই গেরুয়া শিবির। এমতাবস্থায় অমিত শাহের এই প্রচার কতটা কাজে আসবে সেটাই দেখার।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা











Click it and Unblock the Notifications