Bangladesh: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি! 'ব্যর্থ ইউনূস', আওয়াজ উঠছে সে দেশে

Bangladesh: ইউনূসের আমলে প্রশ্নের মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা। বাড়িতে ঢুকে সে দেশের জনপ্রিয় অভিনেতাকে গুলি দুষ্কৃতীদের। ঘটনায় গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে শিল্পী আজিজুর রহমান আজাদকে। তাঁর পায়ে তিনটি গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। এমনকী অভিনেতার মা এবং স্ত্রীকে লক্ষ্য করেও এলোপাথাড়ি গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁরাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এবং কেন গুলি তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার হঠাত করেই একদল দুষ্কৃতী অভিনেতার বাড়িতে ঢোকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে।

Bangladesh

অভিযোগ ডাকাতির জন্যেই ওই দুষ্কৃতীরা আজিজুর রহমান আজাদের বাড়িতে ঢোকে বলে দাবি। অভিনেতা ঠেকাতে গেলে ধ্বস্তাধস্তি শুরু হয়। সেই সময়ে অভিনেতাকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতেরা। আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান 'প্রথম আলো'কে জানিয়েছে, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সেখানে তাঁর এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো। ওই সংবাদমাধ্যমকেই চলচ্চিত্র পরিচালক আরও জানিয়েছেন, দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে আজিজুরের বাড়িতে ঢোকে এবং হামলা চালায়। ঘরে অবাধে ভাঙচুর করা হয়। ডাকাতের উপস্থিতি টের পাওয়ার পর চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল বলে দাবি।

বলে রাখা প্রয়োজন, আজিজুর রহমান আজাদ বাংলাদেশের একাধিক জনপ্রিয় সিনেমায় যেমন কাজ করেছেন তেমনই গত ৯ বছরে দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত একাধিক নাটক সে দেশের বুকে বেশ জনপ্রিয়। আর তাঁর বাড়িতেই এই ঘটনা! বাংলাদেশজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসন নিয়ে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বাংলাদেশের বুকে একটিউ চলন্ত বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। অবাধ লুট সহ এক মহিলাকে ধর্ষণ করে বলেও অভিযোগ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের নক্কারজনক একটি ঘটনা। সে দেশেরর মানুষের দাবি, বাংলাদেশে ইউনূসের আমলে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। নিরাপত্তাহিনতা দেশের মানুষ ভুগছে। এজন্য সম্পূর্ণ ব্যর্থ ইউনূস, বলছেন সে দেশের মানূষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+