মোদী গোহারা হারিয়ে দিলেন রাহুলকে! 'গুগল ট্রেন্ডস'এর পরিসংখ্যান চমকে দেওয়ার মতো

লোকসভা নির্বাচনের নিরিখে এক্সিট পোল ২০১৯ বলছে , দিল্লির তখতে ফের একবার নরেন্দ্র মোদীই অধিষ্ঠিত হতে চলেছেন। ফের একবার নরেন্দ্র মোদীর সরকারই আসতে পারে ভারতে।

লোকসভা নির্বাচনের নিরিখে এক্সিট পোল ২০১৯ বলছে , দিল্লির তখতে ফের একবার নরেন্দ্র মোদীই অধিষ্ঠিত হতে চলেছেন। ফের একবার নরেন্দ্র মোদীর সরকারই আসতে পারে ভারতে। তবে এক্সিট পোল-এর অঙ্ককে একেবারেই পাত্তা দিতে নারাজ বিরোধীরা। এদিকে, এরমধ্যে বিভিন্ন রিপোর্টে উঠে আসছে 'গুগল ট্রেন্ডস'-এর তথ্য। এদেশে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে কোন নেতাকে নিয়ে ? এই প্রশ্নের জবাবে চমকে দিচ্ছে গুগল ট্রেন্ডস।

২৩ মে-র আগে গুগল ট্রেন্ডস কী বলছে?

২৩ মে-র আগে গুগল ট্রেন্ডস কী বলছে?

গুগলের ডেটা বলছে, অনলাইনে মোদীকে নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল দেখা গিয়েছে। তাঁকে নিয়ে গুগলে সবচেয়ে বেশি খোঁজ খবর নিয়েছেন ব্যবহারকারীরা। দেশের ৫৫ টি শহরের নিরিখে ৪৯ টি শহরের মানুষ সবচেয়ে বেশি ইন্টারনেটে খোঁজ নিয়েছেন মোদীকে নিয়ে।

রাহুল বনাম মোদী 'গুগল যুদ্ধ'!

রাহুল বনাম মোদী 'গুগল যুদ্ধ'!

দেশের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ-এ রয়েছেন রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী। এঁদের মধ্যে গুগলের রিপোর্ট বলছে, গত ২ মাসে এই নিয়ে বেশ কয়েকটি সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, মোদীকে ঘিরে সার্চে উঠে এসেছে, 'journey of a common man' বাক্যটি আর রাহুলকে ঘিরে সার্চে উঠে এসেছে ,' chowkidar chor' বাক্যটি।

কে সবচেয়ে বেশি 'সার্চড'!

কে সবচেয়ে বেশি 'সার্চড'!

রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর মধ্যে গুগল ট্রেন্ড যুদ্ধে সারা মোদীকে কেন্দ্র করে 'সার্চ' ৭৪.৪ শতাংশ, আর রাহুল গান্ধী সেই শতাংশের বিচারে ১২.৪ এ দাঁড়িয়ে।

 তারিখ ও পরিসংখ্যান

তারিখ ও পরিসংখ্যান

গুগল সার্চ অনুযায়ী, ' ১৯ মে ২০১৯ সালের বিকেল ৪.২৬ মিনিট থেকে শুরু করে ২০ মে বেলা ১১.২২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে বেশি সার্চ হয়েছে নরেন্দ্র মোদী শব্দটি। এই সার্চ শুধু ভারতে হয়নি, বাংলাদেশ ও পাকিস্তানেও হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মোদীকে নিয়ে যখন সার্চ-এর শতাংশ ৮৮ , তখন রাহুল সেখানে ১২ শতাংশে। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কানাডা , আমেরিকা ও বাংলাদেশ থেকে রাহুলের জন্য সার্চ করেছেন যথাক্রমে ২১, ১৮,১৭ শতাংশ মানুষ। সেই জায়গায় মোদীকে নিয়ে বাংলাদেশ ৮৩ শতাংশ মানুষ সার্চ করেছেন, মার্কিন মুলুকের ১৮ শতাংশ মানুষ সার্চ করেছেন, কানাডায় ৭৯ শতাংশ মানুষ সার্চ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+