ভারতের প্রজাতন্ত্র দিবসকে কুর্নিশ গুগল ডুডলেরও

আজ ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। তাকে উদযাপন করল গুগলও। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের বিভিন্ন অংশের মাধ্যমে ডুডলকে সাজিয়েছে গুগল। এর জন্য একটি বিশেষ ডুডল তৈরি করা হয়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসকে কুর্ণিশ গুগল ডুডলেরও

ডুডলে রয়েছে একটি হাতি ঘোড়া, একটি কুকুর এবং একটি উট।। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এই পশুদের দেখা যায় দিল্লির রাজপথে। সেই হিসাবেই ডুডলে এই পশুদের ছবি রেখেছে গুগল। এরপর রয়েছে একটি লাল তবলা, প্যারেডের রাস্তা, ব্যান্ডের স্যাক্সোফোন, পায়রা এবং জাতীয় পতাকার গেরুয়া , সাদা, সবুজ রঙ।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি রচিত হয়েছিল ভারতের সংবিধান। সেই থেকে প্রতি বছর দিনটিকে স্মরণ করা হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। এই বছরের, প্রজাতন্ত্র দিবস উদযাপন দেশের জন্য একটি বিশেষ মুহূর্ত। কারণ এই বছর স্বাধীনতার ৭৫তম বছর। তাই সারা দেশে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করছে কেন্দ্রীয় সরকার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই দিল্লির রাজপথে, কুচকাওয়াজ হয়। দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি প্রদর্শিত হয় কুচকাওয়াজে।

এবারের প্রজাতন্ত্র দিবসে ২১টি ট্যাবলো থাকবে। ১২ টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চল এবারের প্যারেডের অংশ নেবে। রাজপথে দেখতে পাওয়া যাবে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া , কর্ণাটক, মেঘালয়, অরুনাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের ট্যাবলোকে। প্যারেড শুরু হবে প্রধানমন্ত্রীর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন সেও সব সৈনিকদের সম্মান জানানো হবে।।
এরপর ২১টি গান স্যালুটের মাধ্যমে জাতীয় সঙ্গীত গেয়ে উত্তলিত হবে জাতীয় পতাকা। এরপরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডায়াসে এসে দাঁড়াবেন। তারপর শুরু হবে প্যারেড।
এই বছর ভারতের ৭৫তম।স্বাধীনতা দিবস। এই দিনটিকে মনে রেখে এখন থেকেই শুরু হয়ে যাবে উৎসব। তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের মাধ্যমে তা শুরু হয়েছে এই উৎসব , চলবে টানা এক সপ্তাহ অর্থাৎ ৩০ জানুয়ারি পর্যন্ত। ওই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয় দেশে। ভারতীয় বায়ু সেনা ৭৫ টি হেলিকপ্টার একসঙ্গে উড়তে দেখা যাবে। এমন ঘটনা এই প্রথমবার ঘটতে চলেছে। বিটিং রিট্রিটের জন্য ১০০০ টি ড্রোন ব্যাবস্থা করা হয়েছে, যা পুরো অনুষ্ঠানটি দেখাবে। এই প্রথম এমন আয়োজন করা হয়েছে।
বন্দে মাতারম ডান্স কম্পিটিশনের মাধ্যমে ৪৮০ জন নৃত্যশিল্পীকে বেছে নেওয়া হয়েছে যারা প্যারেডে নৃত্য প্রদর্শন করবে। প্যারেডে 'শহীদো কো সাত সাত নমন' নামে একটি অনুষ্ঠান হবে। এটি দেখতে ১০টি বড় এলইডি স্ক্রিন লাগানো হবে।।

প্যারেডে সবার প্রথমে থাকবে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বিজয় কুমার মিশ্র। মার্চ করবে ৬টি আর্মি বিভাগ। থাকবে আসাম রেজিমেন্ট, জম্মু ও কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট, আর্মি অর্ডিন্যান্স কর্পস এবং প্যারাসুট রেজিমেন্ট।ব্যান্ডে থাকবেন মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার, মারাঠা রেজিমেন্টাল সেন্টার, জম্মু ও কাশ্মীর লাইট রেজিমেন্টাল সেন্টার, আর্মি মেডিক্যাল কর্প সেন্টার এন্ড স্কুল। ১৪ টি গোর্খা ট্রেনিং সেন্টার, আর্মি সাপ্লাই কর্প সেন্টার এন্ড কলেজ, বিহার রেজিমেন্টাল সেন্টার এবং আর্মি অর্ডিন্যান্স কর্পস সেন্টার। নৌবাহিনীতে থাকবেন ৯৬ জন নৌসেনা ও চার কন অফিসার এরপরে থাকবে নৌবাহিনীর বিশ্যাল ট্যাবলো। পাশাপাশি থাকবে আরও এমন বহু অনুষ্ঠান ও ট্যাবলো।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+