আর কে নারায়ণের জন্মদিনে গুগলের ডুডল

গুগল
নয়াদিল্লি, ১০ অক্টোবর: আর কে নারায়ণের জন্মদিন উপলক্ষে ডুডল বানিয়ে শ্রদ্ধা জানাল গুগল। সাহিত্যপ্রেমীরা গুগলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

১৯০৬ সালের ১০ অক্টোবর চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) জন্ম হয় আর কে নারায়ণের। তাঁর পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী। ইংরেজিতে যে ক'জন ভারতীয় লেখক অনবদ্য রচনা সৃষ্টি করেছেন, তাঁদের অন্যতম হলে আর কে নারায়ণ। বাকিরা হলেন মুলকরাজ আনন্দ, রাজা রাও প্রমুখ।

আর কে নারায়ণের বিখ্যাত সৃষ্টিগুলি হল 'মালগুড়ি ডেজ', 'অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ', 'দ্য গ্র্যান্ড মাদার্স টেল অ্যান্ড সিলেক্টেড স্টোরিজ', 'গডস, ডেমন্স অ্যান্ড আদারস', 'নেক্সট সানডে', 'মাই ডেটলেস ডায়ারি', 'মাইসোর', 'দ্য ম্যানইটার অফ মালগুড়ি', 'স্বামী অ্যান্ড ফ্রেন্ডস', 'দ্য ভেন্ডর অফ সুইটস', 'আ টাইগার অফ মালগুড়ি' ইত্যাদি।

দীর্ঘ জীবনে আর কে নারায়ণ পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার, পদ্মবিভূষণ, এ সি বেনসন মেডেল। তিনি রাজ্যসভার সদস্যও হয়েছিলেন।

২০০১ সালের ১৩ মে চেন্নাইতে প্রয়াত হন এই প্রতিভাবান সাহিত্যিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+