বহু উপেক্ষার পর দেশের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী দেবীকে শ্রদ্ধা গুগল ডুডলের
প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী দেবীকে শ্রদ্ধা গুগল ডুডলের
দেশের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা জানালো গুগল। রবিবার তাঁর ১৬০তম জন্মদিনে গুগল ডুডল তাঁর জীবন ও তাঁর কাজকে নিজেদের হোমপেজে শ্রদ্ধা জানিয়েছেন। বেঙ্গালুরুর অদ্রিজা অসাধারণ ডুডলে ফুটিয়ে তুলে শ্রদ্ধার্ঘ্য জানালেন দেশের প্রথম মহিলা চিকিৎক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে।

ভারতের প্রথম মহিলা চিকিৎসক
১৮৬১ সালের ১৮ জুলাই কাদম্বিনী জন্ম নেন এবং ১৮৮৪ সালে প্রথম মহিলা হিসাবে তিনি ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে। সেই সময় সমাজের রক্ষণশীল পুরুষরাই এইসব প্রতিষ্ঠানে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। ১৯ শতকের নিরিখে তা ছিল অভূতপূর্ব। কাদম্বিনী গাঙ্গুলী মুম্বইয়ের আনন্দীবাই জোশীর মতোই ভারতের মহিলা চিকিৎসক ছিলেন যিনি সফলভাবে মেডিক্যাল অনুশীলন শুরু করেন।

প্রথম মহিলা চিকিৎসক কে?
তবে এ নিয়ে এখনও প্রশ্ন ওঠে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে? কাদম্বিনী গঙ্গোপাধ্যায় নাকি আনন্দীবাই জোশী, কারণ এঁরা দু'জনেই মেডিসিনে ডিগ্রি অর্জন করেন ১৯৮৬ সালে। কাদম্বিনী স্নাতক হন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এবং জোশী তাঁর ডিগ্রি অর্জন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসিভানিয়ার মহিলা মেডিক্যাল কলেজ থেকে। তবে ১৮৮৭ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যাওয়ার জন্য জোশীর কেরিয়ার ওখানেই সমাপ্ত হয়ে যায়।

উপেক্ষা গুগলের
কাদম্বিনী দেবীকে গুগলের এই সম্মানজ্ঞাপন বহু বছরের উপেক্ষার পর এসেছে। এর আগে ২০১৭ সালে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম একটি রিপোর্ট করেছিল যাতে এই বিষয়টি তুলে ধরা হয়েছিল। কীভাবে রুখামবাই রাউতকে সম্মান জানালেও কাদম্বিনী দেবীকে সম্মান জানাতে ভুলেছিল গুগল। উল্লেখ্য, রুখামবাইয়ের আটবছর আগে কাদম্বিনীদেবী নিজের বি.এ. ডিগ্রি পেয়েছিলেন। এরপর এশিয়ার প্রথম নারী চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এর তিনবছর পর তিনি প্রথম নারী হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের ডায়াসে জায়গা করে নিয়েছিলেন।

আমেরিকা যান কাদম্বিনী দেবী
১৮৯২ সালে কাদম্বিনী দেবী আমেরিকা যান চিকিৎসা শাস্ত্রে আরও পারদর্শী হয়ে উঠতে। সেখানে তিনি ডাবলিন, গ্লাসগ্লো, এডিনব্রাতে প্রশিক্ষণ নেন। ফিরে এসে তিনি কলকাতার লেডি ডাফ্রিব হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে নিজের কাজ শুরু করেন। ১৯২৩ সালের ৩ অক্টোবর নিজের মৃত্যুর আগে পর্যন্ত তিনি জনসেবা করে যান।

নারীদের স্বাধীনচেতা হতে শিখিয়েছিলেন
কাদম্বিনী দেবী ভারতে নারীদের স্বাধীনচেতা হতে শিখিয়েছিলেন। তিনি নিজে প্রথা ভেঙেছিলেন এবং ভাঙতে শিখিয়েছিলেন। তিনি ব্রাহ্ম সমাজের নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন। কাদম্বিনী দেবীর এই ডুডলটি তৈরি করেছে বেঙ্গালুরুতে বসবাসকারী বাঙালি আর্টিস্ট অদ্রিজা। এই কাজ করতে পেরে তিনি গর্বিত বলে জানান।












Click it and Unblock the Notifications