ছকভাঙা পথের দিশারী স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণে ডুডল গুগলের
স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণে তাঁর জন্মদিনে এদিন বিশেষ ডুডল তৈরি করল গুগল।
স্বাধীনতা সংগ্রামী কমলাদেবী চট্টোপাধ্যায় স্মরণে তাঁর জন্মদিনে এদিন বিশেষ ডুডল তৈরি করল গুগল। সমাজ সংষ্কারক ও স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া কমলাদেবী ১৯০৩ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন কর্ণাটকের ম্যাঙ্গালোরে। ১৯৮৮ সালের ২৯ অক্টোবর তাঁর প্রয়াণ ঘটে।

ভারতীয় পণ্য নিয়ে ব্রিটিশ ভারতে আন্দোলন, থিয়েটার নিয়ে স্বাধীন ভারতে আন্দোলন কমলাদেবীকে স্মরণীয় করে রেখেছে। শুধু তাই নয়, আর্থ-সামাজিক দিক থেকে মহিলাদের মানোন্নয়নেও তিনি বরাবর চেষ্টা করে গিয়েছেন।
ন্যাশনাল স্কুল অব ড্রামা, সঙ্গীত নাটক অ্যাকাডেমি, সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিস এম্পোরিয়াম, ক্রাফ্টস কাউন্সিল অব ইন্ডিয়া তারই মস্তিষ্কপ্রসূত ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলেছে। ১৯৭৪ সালে তাঁকে সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ দেওয়া হয়।
আজ থেকে একশোবছর আগেই ছক ভাঙা পথে হেঁটে একাধিক দৃষ্টান্ত তৈরি করেছিলেন কমলাদেবী। আদতে একজন কন্নড় ছিলেন তিনি। তবে বাঙালি হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেন। মাত্র ১৪ বছর বয়সে একবার কমলাদেবীর বিয়ে হয়। তারপর দুই বছরের মধ্যে তিনি বিধবা হয়ে যান।
বয়স যখন ২০ তখন সরোজিনী নাইড়ুর ভাই হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ ও পরে পরিণয়। সেইসময়ে বিধবা বিবাহ এক ভয়ঙ্কর কঠিন কাজ ছিল। তবে নিজেদের একই ভাবনাকে পাথেয় করে দুজনে একসঙ্গে অনেকদিন পথ চলেছিলেন। ফের বহুবছর পরে হরিন্দ্রনাথের সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে যায়। সেক্ষেত্রে কমলাদেবীই ফের ছক ভেঙে বিচ্ছেদের আবেদন করেন।
নাটক থেকে শুরু করে সিনেমায় অভিনয়, তারপরে গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া। একইসঙ্গে প্রথম মহিলা হিসাবে বিধানসভা ভোটে লড়া। আবার প্রথম মহিলা হিসাবে ব্রিটিশের হাতে গ্রেফতার হওয়া। বারবার সামাজিক প্রথাকে চ্যালেঞ্জ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন কমলাদেবী।
ভারত সরকারের তরফে ১৯৫৫ সালে পদ্মভূষণ ও ১৯৮৭ সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত করা হয় কমলাদেবীকে। ১৯৬৬ সালে রামন ম্যাগসেসে পুরস্কার ও ১৯৭৪ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান কমলাদেবী চট্টোপাধ্যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications