কবি কামিনী রায়ের জন্মদিনে বিশেষ শ্রদ্ধা গুগলের, দেখুন গুগল ডুডল
ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কবি কামিনী রায়ের জন্মদিন সেলিব্রেট করল গুগল। আজ ১২ অক্টোবর কামিনী রায়ে ১৫৫ তম জন্মদিবস। বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল
ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কবি কামিনী রায়ের জন্মদিন সেলিব্রেট করল গুগল। আজ ১২ অক্টোবর কামিনী রায়ে ১৫৫ তম জন্মদিবস। বিশেষ দিনে ভারতের এই মহিলা কবি, শিক্ষাকর্মীকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানালো বিশ্বের জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন সংস্থা গুগল। কবি, শিক্ষাকর্মীর পাশাপাশি ব্রিটিশ ভারতে মেয়েদের অধিকার নিয়ে লড়াই করেছিলেন কামিনী রায়।

আজকের দিনেই ১৮৬৪ সালে অবিভক্ত বঙ্গদেশের বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন কামিনী রায়। ব্রিটিশ ভারতে কলকাতার বেথুন কলেজ থেকে ১৮৮৬ সালে সংস্কৃতে অনার্স পাশ করেন। এরপর বেথুন কলেজেই শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। অধ্যাপনার পাশাপাশি নারীকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন কামিনী রায়।
সেই সঙ্গে সাহিত্য চর্চাতেও যোগ দেন তিনি। ১৮৮৯ সালে তাঁর প্রথম কবিতার বই আলোছায়া প্রকাশ পেয়েছিল। এই কবিতার মাধ্য়মে তৎকালীন পাঠক সমাজে তিনি ব্যাপক সমাদৃত হয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে নির্মাল্য (১৮৯১), মাল্য ও নির্মাল্য (১৯১৩), দ্বীপ ও ধূপ (১৯২৯)। শিশুদের জন্য তাঁর লেখা গ্রন্থগুলির মধ্যে রয়েছে পৌরাণিকী (১৮৯৭), গুঞ্জন(১৯০৫), বালিকা শিক্ষার আর্দশ (১৯১৮)। ঠাকুরমার চিঠি (১৯২৪) প্রভৃতি। তাঁর লেখা সুখ কবিতার 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে' এই পঙতি আজও আমাদের পথ চলার পাথেয়।
Activist. Poet. Teacher.
— Google India (@GoogleIndia) October 12, 2019
The first woman in British India to graduate with honours.
Today’s #GoogleDoodle is a tribute to Kamini Roy, on her 155th birth anniversary.
➡️ https://t.co/kvuEhJic80 pic.twitter.com/v70jea53EV












Click it and Unblock the Notifications