চোখের নিমেষে এবার চিনে ফেলবেন কোনটা ফেক নিউজ! গুগল আনছে নয়া সুবিধা
রাজনৈতিক হানাহানি থেকে শুরু করে কোনও রোগ অসুস্থতা বা কারওর মৃত্যুসংবাদ সম্পর্কে তথ্য বহু সময়ই ভুয়োভাবে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বহু ফেক নিউজের হাত ধরে এযাবৎকাল সোশ্যাল মিডিয়ায় বহু ভুল তথ্য এসেছে। এগুলিকে নিয়ন্ত্রণ করার রাস্তা খুঁজে পেতে কালঘাম ছুটিয়েছে গুগল। শেষে মিলেছে রাস্তা।

গুগলের নয়া ফিচার
' অ্যাবাউট দিস রেজাল্ট' এই নতুন অস্ত্র দিয়ে এবার ফেক নিউজকে কুপোকাত করতে উদ্যত গুগল। এবার থেকে গুগলে কোনও বিষয় লিখে , তা দিয়ে সার্চ করলে আসবে ' অ্যাবাউট দিস রেজাল্ট'। আর এর থেকেই আসবে ফেস নিউজ সম্পর্কে একাধিক তথ্য় ।

' অ্যাবাউট দিস রেজাল্ট' থেকে কী জানা যাবে?
প্রসঙ্গত, ' অ্যাবাউট দিস রেজাল্ট' এর অপশান থেকে জানা যাবে ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে উইকিপিডিয়া পেজ কী বলছে। অন্যান্য সাইট কী বলছে। আর তার হাত ধরেই জেনে ফেলা সম্ভবত একটি নির্দিষ্ট বিষয়ে কোনটা সঠিক তথ্য আর কোনটা ফেক নিউজ।

খুব শিগিগির আসছে নয়া ফিচার
গুগলের তরফে জানাোন হয়েছে, এই নয়া ফিচার খুব শিগগিরিই গোটা বিশ্ব জুড়ে আসতে শুরু করবে।মোবাইলের ক্ষেক্রে আগে অ্যান্ড্রয়েডে এই ফিচার আসবে, আর পরে আইওএসে এই ফিচার আসবে। এর সঙ্গেই আসছে গুগলের ওয়ার্কস্পেস।

ফেক নিউজ ও ভারত
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোট থেকে ২০২১ বিধানসভা ভোট পর্যন্ত সময়ে ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্যকর বিষয় হিসাবে উঠে এসেছে ফেক নিউজ। এই পরিস্থিতিতে গুগলের এমন নতুন পদক্ষেপ নিঃসন্দেহে বড় ঘটনা।












Click it and Unblock the Notifications