কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! কার্যকর হচ্ছে ৮ম বেতন কমিশন, কত টাকা বাড়বে? সুবিধা পাবেন পেনশনভোগীরাও
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও বড়ো সুখবর। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলী অনুমোদন করেছে। যার ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন এবং ৬৫ লক্ষ পেনশন প্রাপ্তকারীরা ভাতা সংশোধন করতে পারবে। তথ্য অনুসারে, এটি একটি অস্থায়ী সংস্থা হবে এবং এতে একজন চেয়ারম্যান, একজন খণ্ডকালীন সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেছেন যে, কেন্দ্রীয় সরকার কমিশনের আদেশ, গঠন এবং সময়সীমা চূড়ান্ত করেছে।

মন্ত্রিসভার অনুমোদিত গঠন অনুসারে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আইআইএম-এর অধ্যাপক পুলক ঘোষকে খণ্ডকালীন সদস্য হিসেবে এবং পেট্রোলিয়াম সচিব পঙ্কজ জৈনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই ৩ সদস্যের কমিশন প্যানেলটি গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ পেশ করবে।
সপ্তম পে কমিশন ২০১৬ সালে গঠন হয়েছিল, যার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরে। সুতরাং ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম পে কমিশন লাগু হতে চলেছে।
সুপারিশের সময় কমিশন যে যে বিষয়গুলি বিবেচনা করবে সেগুলি হলো:
১) দেশের অর্থনৈতিক অবস্থা।
২) উন্নয়নমূলক ব্যয় এবং কল্যাণমূলক পদক্ষেপের জন্য যে পরিমান সম্পদের প্রয়োজন তা আছে কিনা নিশ্চিত করা।
৩) পেনশন প্রকল্পের অর্থহীন খরচ।
৪) রাজ্য সরকার সাধারণত যেসব পরিবর্তন সহ সুপারিশগুলি গ্রহণ করে, সেই সমস্ত সুপারিশগুলির আর্থিক অবস্থার সম্ভাব্য প্রভাব বিবেচনা করা।
৫) কেন্দ্রীয় সরকারি খাতের উদ্যোগ এবং বেসরকারি খাতের কর্মচারীদের জন্য যে বেতন কাঠামো ধার্য্য করা আছে সেটার সুবিধা এবং কাজের পরিবেশ বিবেচনা করা।
সরকার জানিয়েছে, প্রয়োজন পড়লে সুপারিশগুলি চূড়ান্ত হওয়ার সাথে সাথে যেকোনো বিষয়ের উপর অস্থায়ী প্রতিবেদন পাঠানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ১৯৪৭ সাল থেকে মোট সাতটি বেতন কমিশন গঠন করা হয়েছে। যার মধ্যে শেষ বেতন কমিশনটি ২০১৬ সালে কার্যকর হয়েছিল। সাধারণত, প্রতি ১০ বছর অন্তর কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের বেতন সংশোধনের জন্য একটি বেতন কমিশন গঠন করে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications