উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, এক মাসের বোনাস ঘোষণা

উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩০ দিনের বেতনের সমান অ-উৎপাদন সংযুক্ত বোনাস অনুমোদন করা হয়েছে।

এই বোনাস পাবেন কেন্দ্রীয় সরকারের গ্রুপ 'সি' কর্মী, গ্রুপ 'বি'-এর নন-গেজেটেড কর্মী, আধাসামরিক বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর কর্মী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিযুক্ত যোগ্য কর্মীরা। কেন্দ্রের বেতন কাঠামো অনুযায়ী কর্মরত হলেও যারা অন্য কোনও বোনাস বা এক্স-গ্রেশিয়া পান না, তাঁরাও এর আওতায় আসবেন।

এক মাসের বেতনের সমান এই বোনাসের সর্বোচ্চ সীমা ৬,৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বোনাস গণনা করা হবে মাসিক সর্বাধিক ৭,০০০ টাকা বেতনের ভিত্তিতে। সূত্র অনুযায়ী হিসাব হবে-
৭,০০০ টাকা × ৩০ ÷ ৩০.৪ = ৬,৯০৭.৮৯ টাকা (যা পূর্ণসংখ্যায় ৬,৯০৮ টাকা ধরা হবে)।

কর্মীদের ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত চাকরিতে থাকতে হবে।এছাড়াও ন্যূনতম ছয় মাস ধারাবাহিক পরিষেবা সম্পূর্ণ করতে হবে।

কেউ যদি পূর্ণ বছর কাজ না করেন, তবে তাঁর বোনাস যত মাস কাজ করেছেন, সেই অনুযায়ী দেওয়া হবে।

অ্যাড-হক কর্মীরাও বোনাস পাবেন, যদি তাঁদের চাকরির মধ্যে কোনও বিরতি না থাকে।

দৈনিক মজুরির শ্রমিকরা (casual labourers) গত তিন বছরে নির্দিষ্ট সংখ্যক দিন কাজ করলে তাঁরাও এই সুবিধা পাবেন। তাঁদের জন্য বোনাসের অঙ্ক নির্ধারণ করা হয়েছে ১,১৮৪ টাকা।

উৎসবের আগে বাড়তি আনন্দ
অর্থ মন্ত্রক থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রেসিডেন্টের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে আসন্ন উৎসবের মরসুমে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মীর হাতে পৌঁছবে বাড়তি আর্থিক সুরাহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+