আগামীকাল গুড ফ্রাইডে, জেনে নিন নেপথ্যে থাকা ইতিহাস
আগামীকাল গুড ফ্রাইডে, জেনে নিন নেপথ্যে থাকা ইতিহাস
ইস্টারের আগে প্রত্যেক বছর শুক্রবার গুড ফ্রাইডে পালন করা হয় এবং এ বছর ২ এপ্রিল এই ঘুড ফ্রাইডে পালন করা হবে। গুড ফ্রাইডে মূলত খ্রীষ্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন। এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে। চার্চের লুনার ক্যালেন্ডার অনুসারে, পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের আগের শুক্রবারে প্যাস্কাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়, যা এই বছর ৪ এপ্রিল পড়েছে।

যীশুকে ক্রুশবিদ্ধ করা হয় এইদিন
খ্রীষ্টান সম্প্রদায়ের বিশ্বাস এইদিন যীশু খ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এটি বিশ্বজুড়ে খ্রীস্টানদের জন্য শোক, তপস্যা এবং উপবাসের দিন। এই কারণের জন্য এইদিনটিকে অনেকে ব্ল্যাক ফ্রাইডে বলে অ্যাখা দিয়ে থাকেন। গুড ফ্রাইডে তথা পবিত্র শুক্রবার লেন্টের সমাপ্তি চিহ্নিত করে যা খ্রীস্টানদের জন্য ৪০ দিনের উপবাসের সময়কাল।

গুড ফ্রাইডের ইতিহাস
যীশুর ক্রুশবিদ্ধ ও মৃত্যুর দিনটিকে গুড ফ্রাইডে বলা হয়। এদিনই খ্রীষ্টকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। গুড ফ্রাইডেকে পবিত্র হিসাবে বিবেচনা করার কারণ হল এইদিন যীশু সকলকে ভালোবাসতে গিয়ে মানুষের পাপের বোঝা বহন করার জন্য নিজের জীবন ত্যাগ করেন। কারণ তিনি চেয়েছিলেন মানুষ নতুন করে শুরু করুক সব পাপবোধ ভুলে।

কবে যীশু ক্রুশবিদ্ধ হন
দুটি ভিন্ন গোষ্ঠীর মতে গুড ফ্রাইডের বছরটি হল ৩৩ খ্রিস্টাব্দ। সালটি নিয়ে দ্বিমত আছে। তবে তা হয় ৩৩, না হয় ৩৪ খ্রিস্টাব্দ। মাসটি এপ্রিলই। আদি তারিখ ছিল ৩।

কেন গুড ফ্রাইডে
খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনকে কেন গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলা হবে তা নিয়ে প্রশ্নও ওঠে৷ এমন যন্ত্রণাদায়ক অবসানের মধ্যে 'শুভ' কোথায়? জার্মান-সহ বেশ কিছু জায়গায় এই দিনটিকে বেদনাময় শুক্রবার বলা হয়। খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, এটাকে আসলে গড ফ্রাইডে বলা হত। যদিও অন্য এক গোষ্ঠীর বিশ্বাস পবিত্র বা ইংরেজি হোলি অর্থে প্রাচীন ইংরেজিতে 'গুড' শব্দটি ব্যবহৃত হত, তাই এই দিনটিকে অনেকে পবিত্র শুক্রবারও বলে।

গুড ফ্রাইডের তাৎপর্য
গুড ফ্রাইডের দিন যীশুকে ক্রুশবিদ্ধ করা হলেও , বাইবেল অনুযায়ী ইস্টারের দিন ইশ্বরের পুত্রের পুনরুত্থান ঘটে। এর তাৎপর্য হল শুভ শক্তির জয় সর্বদা। যিশুর বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ ছিল। সেই অভিযোগেই তাঁকে ধরা হয়। শাস্তি দেওয়া হয়। শাস্তির দিন যিশুকে নিজেকেই নিজের ক্রুশটি পাহাড়ে বয়ে নিয়ে যেতে হয়েছিল। তাঁকে ক্রুশ বহনে সাহায্য করেছিলেন সিমন। বিদ্ধ হওয়ার পরে ছ'ঘণ্টা যিশু ক্রুশে যন্ত্রণা ভোগ করেন। তৃতীয়দিন, রবিবার তিনি পুনরুত্থিত হন
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications