ফুল মালায় স্বাগত রামভক্তদের! যোগী রাজ্য 'অন্যচিত্র'
অযোধ্যায় রামভক্তদের স্বাগত জানাচ্ছেন মুসলিমরা।
অযোধ্যায় রামভক্তদের স্বাগত জানাচ্ছেন মুসলিমরা। বিশ্ব হিন্দু পরিষদ সেখানে ধর্ম মহাসভার আয়োজন করেছে। সেখানেই যোগ দিতে যাচ্ছেন রাম ভক্তরা। গুণ্ডা অযোধ্যা সড়ক দিয়ে যাচ্ছেন রাম ভক্তরা। সেখাই ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হচ্ছে । কাজটি করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। জয় শ্রী রাম বলার পর তাদের মালায় বরণ করে নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রাম ভক্ত অমরীশদত্ত সিং-এর নেতৃত্বে একটি দল অযোধ্যা যাচ্ছিল। সেই সময় কারি সামসুদ্দিন, মৌলবি সজ্জন আলি, মহম্মদ সামি, জিব্রাইল, মহম্মদ হানিফ, কুদরুল্লার মতো লোকেরা ফুলের মালা নিয়ে রাম ভক্তদের স্বাগত জানায়।
সূত্রের দাবি অনুযায়ী, স্বাগত জানাতে গিয়ে, তাঁরা বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণে তাঁদের কোনও বিরোধ নেই। তাঁরা আরও বলেন, রাম ভক্তদের আন্তরিকতার সঙ্গে এই সমস্যা সমাধানের জন্য স্বাগত জানানো হচ্ছে। পরিবর্ত হিসেবে রাম ভক্তরা এই উদ্যোগের প্রশংসা করেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications