বিয়ের মরশুমে ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপো, দিল্লি থেকে মুম্বইতে কত যাচ্ছে বাজারদর, দেখুন
বর্তমানে চলেছে বিয়ের মরশুম। আর এই সময়ে সোনা ও রুপোর গয়না কেনার চাহিদা একটু বেশি থাকে। নিত্যদিনের বাজারদর কত যাচ্ছে তা জানার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন সকলে। এখন কিন্তু ২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শুধু যে কলকাতা তা কিন্তু নয় দেশের অনেক জায়গাতেই ঊর্ধ্বমুখী হয়েছে হলুদ ধাতুর দাম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার রিপোর্ট অনুয়ায়ী জানা গিয়েছে, ফের দাম বেড়েছে হলুদ ধাতুর, ফের মহিলাদের মুখের চওড়া হাসি ম্লান হয়ে যাচ্ছে। যেখানে বুধবার ২২ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ছিল ৫৬ হাজার ৫০০ টাকা, সেখানে দাম বেড়ে আজ হয়েছে ৫৭ হাজার টাকা। ২২ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে দাম বৃদ্ধি পেয়েছে ২৪ ক্যারেটের সোনারও। লক্ষ্মীবারে দাম দাঁড়িয়েছে ৬২ হাজার ১৮০ টাকা, গতকালের মূল্য ছিল ৬১ হাজার ৬৪০ টাকা।

সোনার দামের সঙ্গে সর্বদাই তাল মিলিয়ে চলে রুপোলি ধাতু, তাই হলুদ ধাতু দাম বাড়ার সঙ্গে পাল্লা দিচ্ছে রুপোও। আজকের প্রতি কিলোর বাজার দর দাঁড়িয়েছে ৭৭,১০০ টাকা, বুধবার ক্রেতাদের কাছে বিক্রেতারা ৭৬ হাজার ৮০০ টাকা দিয়ে রুপো বিক্রি করেছেন।
দেশের বিভিন্ন জায়গায় সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আজ চেন্নাইতে ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রামে সোনার দাম ৫৭ হাজার ৫০০ টাকা। সেই সঙ্গে তামিলনাড়ুতেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আজকের দর প্রতি ২৪ ক্যারেটের ১০ গ্রামের হলুদ ধাতুর মূল্য দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৩০ টাকা। কোয়েম্বাটুরে সেই একই দামে সোনা বিক্রি হচ্ছে।

- অপরদিকে, আহমেদাবাদে প্রতি ২২ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম লক্ষ্মীবারে দাঁড়িয়ে ৫৭ হাজার ৫০ টাকা, ২৪ ক্যারেটের
- ১০ গ্রামের সোনা বিক্রি হচ্ছে ৬২ হাজার ২৩০ টাকা। দাম বাড়ায় বেশ নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ।
- দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ১৫০ টাকা। ২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২ হাজার ৩৩০ টাকা।
- মুম্বইতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার টাকা, ২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,১৮০ টাকা।
- কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার টাকা,২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,১৮০ টাকা।
- লখনউতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ১৫০ টাকা,২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,৩৩০ টাকা।
- বেঙ্গালুরুতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ০৫০ টাকা,২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,২৩০ টাকা।
- জয়পুরে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ১৫০ টাকা,২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,৩৩০ টাকা।
- পাটনায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ৫০ টাকা,২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,২৩০ টাকা
- ভুবনেশ্বরে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার টাকা,২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,১৮০ টাকা।
- হায়দরাবাদে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৭ হাজার টাকা,২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম ৬২,১৮০ টাকা।












Click it and Unblock the Notifications