ভারতীয় রেলের নয়া আকর্ষণ, স্বর্ণ প্রকল্পের এই ট্রেনগুলি এবার বিমানকেও হার মানাবে
নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে ৩০টি রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসকে, মোট ২৫ কোটি টাকার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্বর্ণ প্রকল্প
নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে ৩০টি রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসকে। মোট ২৫ কোটি টাকার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্বর্ণ প্রকল্প। ট্রেনগুলিকে সাজিয়ে তুলতে সৌন্দর্য, স্বচ্ছ্বতা ও মনোরঞ্জনের ওপরই মূলত জোর দেওয়া হয়েছে ।

দেশের ১৫টি রাজধানী ও ১৫টি শতাব্দী এক্সপ্রেসকে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রেনের মর্যাদা দিতে চলেছে ভারতীয় রেল। দিল্লি- কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেস দিয়েই এই প্রকল্পের সূচনা করা হল। সুরেশ প্রভু রেলমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল। নতুন সাজে সজ্জিত ট্রেনের নামের আগে এবার যোগ হবে স্বর্ণ কথাটি। অর্থাৎ স্বর্ণ শতাব্দী, স্বর্ণ রাজধানী এক্সপ্রেস। এক নজরে দেখে নেওয়া যাক কী আধুনিক পরিষেবা থাকছে এই স্বর্ণ ট্রেনগুলিতে।



এই ৩০টি ট্রেনের প্রতিটির ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পের তদারকির জন্য দুটি কমিটিও তৈরি করে হয়েছে বলে রেলসূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications