সোনার চোরা কারবার বন্ধ করে দিয়েছে 'করোনা'! কীভাবে সুফল পাচ্ছে অর্থনীতি
দেশে করোনার জেরে ক্রমাগত লকডাউন আরও জোরালো করা হচ্ছে। আর জোরালো লকডাউনে ক্রমেই বন্ধ হচ্ছে যাতায়াতের পরিমাণ। এক জায়গা থেকে অন্য থেকে জায়গায় যাতায়াত বন্ধ হতেই দেশের চোরা পাচারকারীদের প্রভূত সমস্যা হয়েছে। যার জেরে ভারতের অর্থনীতির জন্য় সুখবর এসেছে।

বন্ধ সোনার চোরাপাচার
সোনার চোরাপাচার গোটা দেশে কমতির দিকে। মূলত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় এভাবে সোনার চোরাপাচার বন্ধ হয়েছে। আর তার জেরে অর্থনীতি আরও বেশি চাঙ্গা হওয়ার দিকে গিয়েছে।

ভারতের সোনার বাজার ভালোর দিকে!
সোনার চোরা পাচার বন্ধ হতেই , ভারতের সোনার বাজারে স্পট প্রাইস বাড়তে শুরু করেছে। যার জেরে ২০২০ সালে সোনার দাম ২৫ শতাংশ বেড়েছে । ১০ গ্রাম সোনার দর ৫০ হাজারের কাছাকাছি গিয়েছে। এতে সোনায় বিনিয়োগকারীদের বহু সুবিধা হয়েছে। অর্থনীতিও চাঙ্গার দিকে গিয়েছে।

সোনার বাজারে কী হাওয়া?
সোনা বিক্রেতাদের দাবি, সোনার পাচার চক্র অনেকটাই পড়ে গিয়েছে করোনার লকডাউনের জেরে। এর আগে সোনা বিক্রি করে নগদ ঘরে তুলে নেওয়ার চক্র ইতিউতি চলেছে। কিন্তু বিমান পরিষেবা বন্ধ হতেই পাচারকারীরা সমস্যায় পড়েছে।

সোনার দাম আজকে
সোনার দাম এদিন ০.১৯ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে ৯৫ টাকা করে কমেছে। যার জেরে গোল্ড ফিচার্স এদিন ১০ গ্রামে ৪৮, ৭০৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications