বিয়ের মরশুমে সোনার দাম কোনপথে! কোথায় গিয়ে ঠেকল সোনালী ধাতুর মূল্য
সোনার বাজার দর বছরের মাঝ বরাবর সময়ে উর্ধ্বগামী হলেও, বছরের শেষ অংশে এসে, তা কমতির দিকেই এগিয়ে যাচ্ছে। সোনার দাম ডিসেম্বরের শুরুতে অবশ্য খানিকটা নিম্নগামী হতে শুরু করেছে। টানা ৫ দিনে১০ গ্রাম সোনার দাম কমেছে ৭৫০ টাকা দরে।

সেপ্টেম্বরের তুলনায় কত কম সোনা?
পরিসংখ্যান বলছে, গত ৫ দিনে সোনার দাম ক্রমাগত পড়তে শুরু করেছে ভারতীয় বাজারে। আর সেই দাম কমতে কমতে ১০ গ্রামে ৭৫০ টাকা কম হয়েছে সম্প্রতি। ফলে সেপ্টেম্বর মাসের তুলনায় এই দাম কমেছে ২,৪৫০ টাকা হিসাবে।

সেপ্টেম্বর মাসে কত ছিল সোনা?
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ১০ গ্রাম সোনার দাম ৪০ হাজার টাকা ছিল। সেখানে থেকে কমে সোনার দাম আজ দাঁড়িয়েছে ৩৮.৮৯০ টাকা প্রতি ১০ গ্রামে। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে এই দাম আরও কমতে শুরু করবে।

বিশ্ব বাজারে সোনার দাম আজ কত?
বিশ্ববাজারে আজ সোনার দামে পতন লক্ষ্য করা গিয়েছে। এদিন সোনার দাম ১,৪৬০.৯৫ ডলার প্রতি আউন্সে র হিসাবে কম ছিল। যা বিশ্ব জুড়ে সোনার বিনিয়োগকারীদের হতবাক করেছে। আর এর নেপথ্যেও মার্কিন -চিন বাণিজ্য যুদ্ধ রয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

রুপোর দাম আজ কত?
এদিন রুপোর দাম ভারতীয় বাজারে কমরে দিকে ছিল। রুপোর দাম সাম্প্রতিক হিসাব অনুযায়ী ০.০৯ শতাংশ কমেছে। প্রতি কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছিল ৪৩, ৪৬৫ টাকায়। এদিন অবশ্য সেই দাম ৪৮১৪৪ টাকায় গিয়ে ঠেকেছে।












Click it and Unblock the Notifications