Gold Price: রেকর্ড উচ্চতায় সোনার দাম, কলকাতায় ১০ গ্রাম সোনার দাম কত জেনে নিন
60 হাজারের ঘরে ঘোরাফেরা করতে করতে একেবারে ৭২ হাজারের কাছাকাছি পৌঁছে গেল সোনার দাম। মল মাস বলে যে একটু সোনা কিনে ছেলে বা মেয়ের গয়নার তৈরি করে রাখবেন ভাবছিলেন যাঁরা তাঁদের আরপ সে আশা পূরণ হবার নয়।
কারণ মলমাসেই সোনার দাম চড় চড় করে চড়তে শুরু করেছে। একেবারে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনার দাম। ৭১,৯৩৫-র বেশি হয়ে গিয়েছে সোনা। অর্থাৎ ১০ গ্রাম সোনা কিনতে রীতিমতো আট হাজার টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে এতোটাই দাম বেড়ে হয়েছে সোনালি ধাতুর।

চৈত্র পার হলেই বৈশাখ। বৈশাখ-জৈষ্ঠ, আষাঢ়-শ্রাবণ পর পর চারমাস বিয়ের অনুষ্ঠান হয় বাঙালিদের। শুধু বিয়ে নয় অন্নপ্রাসন, পৈতে সহ একাদিক শুভ অনুষ্ঠান হয় এই চার মাস জুড়ে। সেকারণে অনেকেই চৈত্র মাসে অনেক কিছুই সোনা গয়না কিনে রাখে। আবার পয়লা বৈশাখের পরেই আসে অক্ষয় তৃতীয় সেদিনও সোনার গয়না কেনার চল রয়েছে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে সোনার দামে তাতে গয়না কেনা তো দূরের কথা গয়নার দোকানে যাওয়া কেউ সাহস দেখাবেন না।
ক্রমশ দুর্মূল্য হয়ে উঠছে সোনা। সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। ৭২,০০০ টাকা সোনার ২২ ক্যারেট সোনার দাম হলে সেটা কেনার ক্ষমতা মধ্যবিত্ত মানুষের থাকবে না । এই পরিস্থিতিতে কীভাবে কাজ হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। দেড় মাস ধরে প্রায় ভোট হবে গোটা দেশে। তার জেরে সব জিনিসের দামই হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications