সোনার দাম পতনের পর আজ কোনদিকে! কলকাতার দর ২৯ মে কত
সোনার দাম পতনের পর আজ কোনদিকে! কলকাতার দর ২৯ মে কত
সোনার দাম ভারতে গত কয়েকদিন ধরে ক্রমাগত কমতির দিকে। আর তার জেরেই প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। এদিন ২৯ মে বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম কয়েকশো টাকা বাড়তে থাকে।

সোনার দাম ২৯ মে
সোনার দাম এদিন ২৯ মে ৪৬২৯০ টাকা থেকে বেড়ে গিয়ে হয়েছে ৪৬,৯৯৫ টাকা। ফলে দশ গ্রাম সোনার দাম এখন ৪৬,৯৯৫ টাকা। আম্ফানের আবহে ইদ ও জামাইষষ্ঠীর মতো উৎসব পেরিয়ে গেলেও সোনার দিকে সেভাবে ঝুঁকতে দেখা যায়নি বাঙালিকে। এরসঙ্গেই রয়েছে করোনা লকডাউন। ফলে সোনার গয়না বিক্রেতাদের আপাতত মাথায় হাত।

রুপোর দাম
রুপোর দাম এদিন কেজি প্রতি ৪৭,৯০৫ টাকায় দাঁড়িয়েছে। এদিকে, গোল্ড ফিচার্স ০.৩৬ শতাংশ ওঠায় স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের। করোনার জেরে ধুঁকে পড়া বাজারে সোনা ও রুপোর দাম বেড়ে যাওয়ার বিনিয়োগকারীরা স্বস্তিতে।

কলকাতায় সোনার দাম
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৪৭,০১০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম ৪৫,৬১০ টাকা হয়েছে।

অন্যান্য শহরের পরিস্থিতি
দেশের অন্যান্য শহরে সোনার দামেও খানিকটা গতি এসেছে। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ৪৮, ১০০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৬,৯১০ টাকা হয়েছে ২৪ ক্যারেটের হিসাবে। দিল্লিতে সোনার দাম ৪৭,৪১০ টাকা হয়েছে ২৪ ক্যারেটের হিসাবে।












Click it and Unblock the Notifications