সোনার দাম আম্ফান পরবর্তী কলকাতায় কোথায় পৌঁছল! একনজরে দেখে নিন

সোনার দাম আম্ফান পরবর্তী কলকাতায় কোথায় পৌঁছল! একনজরে দেখে নিন

সোনার দামের উত্থান পতন ক্রমেই গাঢ় হচ্ছে । লকডাউনের মধ্যে বাজারে ব্যাপক ওঠানামা দেখা গিয়েছে সোনার দামে। এমন পরিস্থিতিতে সোনার দাম কোথায় গিয়ে ঠেকল একনজরে দেখে নেওয়া যাক।

 সোনার দামের গতি

সোনার দামের গতি

গত কিছুদিনে সোনার দামের গতি খানিকটা কমতির দিকে ছিল। কলকাতা, মুম্বই, দিল্লিতে সোনার দামের মুখ নিম্নগামী ছিল। এরমধ্যে কলকাতা প্রবল আম্ফানের বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। এদিকে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তালমিলিয়ে কলকাতাতেও গত সপ্তাহের শেষে দাম গিয়ে ঠেকে ৪৭ হাজারের আশপাশে।

কলকাতার পরিস্থিতি কেমন?

কলকাতার পরিস্থিতি কেমন?

কলকাতায় গত কয়েকদিনে ২২ ক্যারেট সোনায় প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা কমতে দেখা গিয়েছে। ঐর ২৪ ক্যারেট সোনায় প্রতি ১০ গ্রামে ২০০ টাকার কমতির প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।

 কলকাতায় ইদের দিন ২৫ মে সোনার দাম

কলকাতায় ইদের দিন ২৫ মে সোনার দাম

কলকাতায় এদিন ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮, ১২০ টাকা । ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬, ১২০ টাকায়। আম্ফানে বিদ্বস্ত শহরে ইদ পালনের মধ্যেই সোনার দামও কার্যত মধ্যবিত্তের হাতের নাগারে বাইরে চলে যাওয়ায় বিক্রেতারা রীতিমতো চিন্তায়।

 বাকি শহরে সোনার দাম

বাকি শহরে সোনার দাম

দেশের বাকি শহরে সোনার দামও বেশ বেশি। চেন্নাইতে এই দাম ৪৯,০১০ টাকা ২৪ ক্যারেটে। ৪৫ ,৩০০ টাকা ২২ ক্যারেটে। মুম্বইতে এই দাম ২২ ক্যারেটে ৪৬,২৮০ টাকা। ২৪ ক্যারেটে ৪৭,২৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৭, ৯৩০ টাকা আজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+