সোনার দাম করোনা লকডাউনের ৪.০ -এ হুহু করে বাড়ছে! কলকাতার পরিস্থিতি কেমন
সোনার দাম লকডাউনের ৪.০ এ হুহু করে বাড়ছে! কলকাতার পরিস্থিতি কেমন
ক্রমেই ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার সোনার দামের দিকে পা বাডাচ্ছে। ফলে লকডাউনের চতুর্থ দফার সোনার দাম ক্রমেই উর্ধ্বগামী। এই হিসাব সোনায় বিনিয়োগকারীদের জন্য সুখবর হলেও, গয়না বিক্রেতার কার্যত মাথায় হাত ফেলে দিয়েছে।

সোনার দাম আজ
এমসিএক্স গোল্ড ফিচার্সের ক্ষেত্রে সোনার দাম আজ ১০ গ্রামে ৩০৪ টাকা বেড়েছে। ফলে সোনার দাম বুধবারের বাজারে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৭,০৫০ টাকা। যা ০.৬৫ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।

রুপোর দাম
লকডাউনের চতুর্থ দফায় সোনার দাম হুহু করে বাড়তে শুরু কর দিয়েছে যেমন তেমনই বাড়ছে রুপোর দাম। এদিন রুপোর দাম এক কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৩৯০ টাকা। শতাংশের বিচারে যা ১.১৭ ।

সোনার গয়নার দাম কোথায় গিয়ে ঠেকল?
সোনার গয়নার দাম এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৪৭,৩৫৬ টাকা প্রতি ১০ গ্রামে হয়েছে। মুম্বইয়ের এক সোনার গয়না সংঠনের তরফে একথা জানানো হয়েছে। জিএসটি ধরে এই দাম দাঁড়িয়েছে বলে খবর।

কলকাতায় সোনার দাম
কলকাতায় এদিন সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৬,৫৭০ টাকা। ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,৪৭০ টাকা। চেন্নাইতে ২৪ ক্যারেটের দাম ৪৯,০০০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম ৪৭,৫৭০ টাকা। দিল্লিতে এই দাম ৪৮,৯৭০ টাকা।












Click it and Unblock the Notifications