সোনার দাম লাফিয়ে বেড়ে রেকর্ড ছুঁয়ে ফেলল! বিয়ের মরশুমের আগে অগ্নিমূল্য সোনালী ধাতু
সোনার দাম রেকর্ড ছুঁয়ে ফেলল!
ক্রমেই অগ্নিমূল্য হয়ে উঠছে সোনার দাম। ভারতের বুকে সোনালী ধাতু ক্রমেই মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়াচ্ছে। গত মঙ্গলবার থেকে এই দামের উর্ধ্বগতি কিছুতেই রোখা যাচ্ছে না। বিয়ের মরশুমের আগে যেভাবে সোনার দাম দেশে বেড়ে যাচ্ছে , তাতে রীতিমতো উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। আর গত সপ্তাহের উর্ধ্বগতিকে ধরে রেখে এই সপ্তাহের শুরুতেই নতুন রেকর্ড ছুঁয়ে ফেলল সোনা।

নতুন রেকর্ড সোনার দামে!
পর পর ছয়দিনে লাফিয়ে বেড়ে চলেছে সোনার দাম। নতুন করে ২৫ শতাংশ দাম বেড়েছে সোনার। আর সপ্তাহ শুরু হতেই আজ সোনার দাম গিয়ে ঠেকেছে প্রতি ১০ গ্রামে ৩৯,১৯৬ টাকায়। যা নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতিতে একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠছে।

রুপোর দর কত?
এদিন রুপোর দাম প্রতি কেজিতে ঠেকেছে ৪৫,০৫৮ টাকায়। প্রসঙ্গত, রুপোর এতটা দাম শেষবার ২০১৬ সালে উঠেছিল। সেই বছরের অক্টোবরে সময়ে ৪৫,১৪৮ টাকা পর্যন্ত উঠেছিল সোনার দাম। এরপর নতুন করে বাড়ল রুপোর দাম।

চিন-মার্কিন বাণিজ্যিক যুদ্ধ সোনা নিয়ে
মূলত , সোনার দরের উর্ধ্বগতিতে খানিকটা প্রাসঙ্গিক হয়ে উঠছে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ। এমন পরিস্থিতি এই বিশ্ববাজারে সোনার দাম কোনদিকে যায়, ভারতেই বা সোনার দাম কোনপথে হাঁটতে থাকে, সেদিকে নজর রয়েছে বাণিজ্যিক মহলের।












Click it and Unblock the Notifications