সর্বকালীন রেকর্ড ছুঁল সোনার দাম, ১০ গ্রামের দাম আজ কত জেনে নিন

সর্বকালীন রেকর্ড ছুঁল সোনার দাম, ১০ গ্রামের দাম আজ কত জেনে নিন

বিয়ের মরশুমের মধ্যেই হু হু করে বাড়ল সোনার দাম। ভারতে আজ সর্বকালীন বেড়েছে সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫০,০০০ টাকা। আর্থিক মন্দার কারণেই সোনার দামের এই বৃদ্ধি বলে মনে করছেন অর্থনীতি বিদরা। কারণ এখন অন্য যেকোনও জিনিসের থেকে সোনায় বিনিয়োগ নিরাপদ বলে মনে করছেন অনেকেই। সেকারণেই গোটা দেশে বাড়ছে সোনার দাম।

সোনার দামে রেকর্ড বৃদ্ধি

সোনার দামে রেকর্ড বৃদ্ধি

করোনা পরিস্থিতির মধ্যেও সোনার দামের রেকর্ড বৃদ্ধি। হু হু করে বেড়ে চলেছে সোনার দাম। ভারতে আজ সোনার দামের সর্বকালীন রেকর্ড গড়েছে। ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সজেঞ্জে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫০,০১০ টাকা।

কেন সোনার দামে বৃদ্ধি

কেন সোনার দামে বৃদ্ধি

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল দাবি করেছে করোনা মহামারীর কারণে গোটা বিশ্বে প্রবল আর্থিক মন্দা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জমি, বাড়ি বা শেয়ার কেনাবেচার চেয়ে সোনায় বিনিয়োগ নিরাপদ বলে মনে করছেন মানুষ। যার জেরেই সোনার দামের এই বৃদ্ধি বলে দাবি করেছে কাউন্সিল।

সোনায় বিনিয়োগ বাড়ছে

সোনায় বিনিয়োগ বাড়ছে

করোনা পরিস্থিতির মধ্যেও সোনায় বিনিয়োগ বাড়ছে। এতে একদিকে যেমন কিছুটা হলেও আর্থিক স্থিরতা তৈরি হবে বলে মনে করছেন অর্থনীতি বিদরা। কারণ বিশ্বের সব শেয়ারা বাজারই মন্দার দিকে যাচ্ছে। সেখানে বিনিয়োগ আর্থিক স্থিরতা তৈরি করতে পারছে না। সোনায় বিনিয়োগ বাড়ায় সেই আর্থিক স্থিরতা ধীরে ধীরে ফিরে আসবে।

দাম বেড়েছে রুপোরও

দাম বেড়েছে রুপোরও

শুধু সোনা নয় দাম বেড়েছে রুপোরও। স্থানীয় রুপোর দাম একধাক্কায় ৬ শতাংশ বেড়ে গিয়েছে। বুধবার পর্যন্ত ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ৬০,৭৪২ টাকা। গত সাত থেকে ৮ বছরে যা রেকর্ড বলে জানিয়েছেন অর্থনীতি বিদরাষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+