২০১৯-এর অগাস্টে কেন আচমকা বাড়ছে সোনার দাম! ৪০,০০০ টাকা ছাড়াল সোনালী ধাতুর মূল্য

৪০,০০০ টাকা ছাড়াল সোনালী ধাতুর মূল্য

এই মুহূর্তে ভারতের প্রায় বিভিন্ন বড় শহরগুলিতে ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়েছে ৪০ হাজার টাকার গন্ডি। যা রীতিমতো ভাবাতে শুরু করেছে সাধারণ মধ্যবিত্তদের। বিশেষত , সামনেই বিয়ের মরশুম ও দীপাবলীর ধনতেরসের আগে সোনার দাম যেভাবে বাড়ছে তাতে শঙ্কিত সোনা ব্যবসায়ীরাও। সোনার দামের বৃদ্ধি নিয়ে একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি দিক।

 সোনার দামে ২০১৯ এই কেন বৃদ্ধি!

সোনার দামে ২০১৯ এই কেন বৃদ্ধি!

বিশেষজ্ঞ মহলের ধারণা, ২০১৯ সালে বিশ্ব জুড়ে মন্দার বাজারের জন্য বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়িয়ে দিয়েছেন। আর সাম্প্রতিককালে সেই বিনিয়োগের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় ২০১৯ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সোনায়।

পরিসংখ্যান ও সোনার দাম

পরিসংখ্যান ও সোনার দাম

দেখা গিয়েছে, ২০০৭ সালে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১০,৫০০ থেকে বেড়ে ২০১১-১২ সালের মধ্যে গিয়ে পৌঁছয় ৩১ হাজরে। যা ভারতের ইতিহাসে সোনার দামে সবচেয়ে বড়ৃ লাফ। এরপর ২০১২ সাল থেকে ২০১৮ সালের মধ্যে সোনা দাম ৩২০০০ থেকে ২৫ হাজারের আশপাশে ঘোরাফেরা করেছে। তবে ২০১৯ শুরু হতেই দাম উর্ধ্বমুখী থাকতে দেখা যায়। অগাস্ট মাস পড়তেই তা লাফ দিয়ে বাড়তে শুরু করে।

 সোনার দাম এখন কত?

সোনার দাম এখন কত?

সামনে দুর্গপুজো., দীপাবলী, ধনতেরসের মতো অনুষ্ঠান রয়েছে। রয়েছে বিয়ের মরশুমও। তার আগে সোনার দাম আপাতত ছুঁয়ে ফেলেছে ৪০ হাজারের গণ্ডি। আগামী দিনে এই দাম কোথায় গিয়ে থামবে তা নিয়ে রয়েছে সংশয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+