তলানিতে সোনা আমদানি, ৯৯ শতাংশ পতনে ভাঙল তিন দশকের রেকর্ড

করোনা আবহে দেশে সোনার আমদানি তিন দশকের নিরিখে তলানিতে গিয়ে ঠেকল। মার্চ মাসে ভারতের সোনা আমদানি প্রায় ৭৩ শতাংশ কমে গিয়েছে৷ গত ছয় বছরে এই প্রথম সোনার আমদানি এই প্রথম এতটা কমে গিয়েছিল৷ দেশে লকডাউন চলার জেরে সোনার রিটেল চাহিদা বিপুল পরিমাণে কমে গিয়েছে৷

সোনা আমদানির বিষয়ে গোটা বিশ্বে ভারত দ্বিতীয় দেশ

সোনা আমদানির বিষয়ে গোটা বিশ্বে ভারত দ্বিতীয় দেশ

সোনা আমদানির বিষয়ে গোটা বিশ্বে ভারত দ্বিতীয় দেশ ৷ সূত্রের খবর অনুযায়ী, মার্চ মাসে ভারত কেবল ২৫ টন সোনা আমদানি করেছে৷ গত বছর যা ছিল ৯৩.২৫ টন৷ তবে সোমবারও সোনা ও রুপোর দাম বেড়েছে৷ আর এপ্রিল মাসে সেই আমদানির পরিমাণ নেমে এসেছে মাত্র ৫০ কেজিতে। যার অর্থ, আগের বছরের তুলনায় ৯৯ শতাংশ কমে গিয়েছে সোনা আমদানির হার।

দেশ ও বিশ্বের আর্থিক ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব

দেশ ও বিশ্বের আর্থিক ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব

করোনা ভাইরাসের জেরে দেশ ও বিশ্বের আর্থিক ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব পড়েছে৷ এর জেরে আর্ন্তজাতিক বাজারেও সোনার দাম বেড়েছে৷ ভারতে বছরে প্রায় ৮০০-৯০০ টন সোনা আমদানি করা হয়। দেশে জুড়ে যেভাবে মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা চলছে তার প্রভাব অটো মোবাইল থেকে শুরু সমস্ত শিল্পের উপরেই পড়েছে। এবার মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদেরও।

শেয়ার বাজারে এর প্রভাব

শেয়ার বাজারে এর প্রভাব

এদিকে লকডাউনের জন্য দেশে সোনার বাজার বন্ধ। কেনাবেচা হচ্ছে না। তবে লগ্নিকারীদের মধ্যে সোনার চাহিদায় ভাটা পড়ার প্রশ্ন নেই। উল্টে চাহিদা বাড়ছে তরতরিয়ে। আগামী দিনে কতটা বাড়তে বা কমতে পারে তা আঁচ করে, সেগুলি কেনা ও বেচার জন্য নির্দিষ্ট দামে আগাম চুক্তি করে রাখেন লগ্নিকারী। সংশ্লিষ্ট মহলের দাবি, আর্থিক অনিশ্চয়তা বাড়লে মানুষ নিরাপদ লগ্নির দিকেই ঝোঁকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+