'সোনভদ্রের সোনার খনি দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে'

শনিবার উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন যে রাজ্যের সোনভদ্র জেলায় সোনার খনির সন্ধান মেলায় ভারত আর্থিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে, দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি জানান, শীঘ্রই শুরু হবে সোনা বের করার কাজ। এর জন্য লিজ দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

সোনভদ্রের মাটির নিচে ৩ হাজার টনের বেশি সোনা রয়েছে

সোনভদ্রের মাটির নিচে ৩ হাজার টনের বেশি সোনা রয়েছে

এর আগে ভারতীয় ভূতত্ত্ব বিভাগ জানায় যে উত্তর প্রদেশের সোনভদ্রে যে সোনার খনির হদিস মিলেছে তাতে থাকতে পারে ৩ হাজার টন সোনা। সরকার মাটির সঙ্গে মিশে থাকা সোনা তুলতে খনন কার্যের জন্য তা লিজে দিতে পারে। দুটি জায়গায় সোনার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট মাইনিং অফিসার কেকে রাই। সোনপাহাড়ি এবং হারদিতে এই সোনার সন্ধান পাওয়া গিয়েছে। জিএসআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, সোনপাহাড়িতে সোনার পরিমাণ প্রায় ২৭০০ টন এবং হারদিতে সোনার পরিমাণ ৬৫০ টন।

সোনা খোঁজার কাজ চলে দীর্ঘ ১৫ বছর

সোনা খোঁজার কাজ চলে দীর্ঘ ১৫ বছর

কেকে রাই জানিয়েছেন, জিএসআই প্রথমবার ২০০৫ সালে জানায় এই অঞ্চলে থাকা সোনার ভাণ্ডারের কথা। এরপর থেকে পরীক্ষা শুরু করা হয়। ২০১২ সালে গিয়ে জিএসআই-এর দাবির সত্যতা প্রমাণিত হয়।

সোনার পাশাপাশি থাকতে পারে ইউরেনিয়ামও

সোনার পাশাপাশি থাকতে পারে ইউরেনিয়ামও

বিশেষজ্ঞরা জানিয়েছেন সোনভদ্রে ভৌগলিক অবস্থানের জন্য সেনার খনন কার্য চালানোয় সুবিধা হবে। খনিজ পদার্থে উর্বর শোনভদ্রের মাটিতে সোনার ছাড়াও ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যেতে পারে বলেও মনে করছে জিএসআই। এব্যাপারে পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+