যোগী রাজ্যে টন টন সোনার হদিশ, 'লুকনো' ভাণ্ডার থেকে শীঘ্রই শুরু হবে সোনা বের করার কাজ
যোগী রাজ্যে টন টন সোনার হদিশ। ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ উত্তর প্রদেশের সোনভদ্রে এই সোনার হদিশ পেয়েছে। এই কাজে সহযোগিতা করেছে উত্তর প্রদেশের ডিরেক্টরেট অফ জিওলজি।
যোগী রাজ্যে টন টন সোনার হদিশ। ভারতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ উত্তর প্রদেশের সোনভদ্রে এই সোনার হদিশ পেয়েছে। এই কাজে সহযোগিতা করেছে উত্তর প্রদেশের ডিরেক্টরেট অফ জিওলজি। ই-টেন্ডারিং-এর মাধ্যমে সোনা তোলার কাজে হাত দেওয়া হবে বলে, জানা গিয়েছে প্রশাসন সূত্রে।

সরকার মাটির সঙ্গে মিশে থাকা সোনা তুলতে খনন কার্যের জন্য তা লিজে দিতে পারে। দুটি জায়গায় সোনার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট মাইনিং অফিসার কেকে রাই। সোনপাহাড়ি এবং হারদিতে এই সোনার সন্ধান পাওয়া গিয়েছে। জিএসআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, সোনপাহাড়িতে সোনার পরিমাণ প্রায় ২৭০০ টন এবং হারদিতে সোনার পরিমাণ ৬৫০ টন।
কেকে রাই জানিয়েছেন, জিএসআই প্রথমবার ২০০৫ সালে জানায় এই অঞ্চলে থাকা সোনার ভাণ্ডারের কথা। এরপর থেকে পরীক্ষা শুরু করা হয়। ২০১২ সালে গিয়ে জিএসআই-এর দাবির সত্যতা প্রমাণিত হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন সোনভদ্রে ভৌগলিক অবস্থানের জন্য সেনার খনন কার্য চালানোয় সুবিধা হবে। খনিজ পদার্থে উর্বর শোনভদ্রের মাটিতে সানার চাড়াও ইউরেনিয়ামেপ খোংজ পাওয়া যেতে পারে বলেও মনে করছে জিএসআই। এব্যাপারে পরীক্ষা চালিয়ে যাওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications