মাটি খুঁড়তেই গুপ্তধন উদ্ধার তামিলনাড়ুতে!
মাটি খুঁড়তেই গুপ্তধন উদ্ধার তামিলনাড়ুতে !
বুধবার তামিলনাড়ুর তিরুভানাইকোভিলের জাম্বুকেশ্বরর মন্দিরের ভক্তরা এক বিস্ময়কর মূহূর্তের সাক্ষী হয়ে রইলেন। এবার ঈশ্বরের প্রার্থনা স্থলেই মিলল রাশি রাশি ধন ভাণ্ডার। এদিন মন্দির সংলগ্ন এলকায় একটি ধাবত পাত্রে ধাক্কা লাগতেই চোখ ছানাবড়া হয়ে যায় বেশ কিছু কর্মরত শ্রমিকের।

আকিল্যান্ডেশ্বরী মন্দিরের কাছে উদ্ধার স্বর্ণ মুদ্রা
মন্দির পরিচালকদের মতে, এদিন আকিল্যান্ডেশ্বরী মন্দিরের কাছে একটি অব্যবহৃত জায়গা পরিষ্কার করার কাজে নিযুক্ত ছিল কিছু শ্রমিক। সেই সময় তারা একটি ধাবত শক্ত পাত্র দেখতে পায় বলে জানা যায়। পাত্রটি খোলার পরে তা থেকে তারা প্রায় ৫০৫টি সোনার কয়েন দেখতে পান, যার মোট ওজন প্রায় ১৭১৬ গ্রাম।

অনুমান ১৮০০ বছর আগে তৈরি এই মন্দির
ইতিমধ্যেই প্রত্নতাত্ত্বিকেরা ওই স্বর্ণ মুদ্রা গুলির বয়স এবং ইতিহাস নির্ধারণের জন্য পরীক্ষা করতে চলেছেন বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, স্থানীয়দের ধারণা আকিল্যান্ডেশ্বরী সামেধা জাম্বুকেশ্বর মন্দিরটি ১৮০০ বছর আগে লাল চোখের রাজপুত্র কোটচেঙ্গানান নির্মিান করেছিলেন।

গুপ্তধন পাওয়ায় উচ্ছাস ভক্তদের মধ্যে
মন্দিরটি একটি রাজকীয় ব্যবস্থাপনা, আদালত, এবং পুকুর দিয়ে ঘেরা। সময়ের সাথে সাথে, মন্দিরটি বিভিন্ন রাজা ও সমাজের ধনবান ব্যক্তিদের কাছ থেকে রৌপ্য ও স্বর্ণালঙ্কার এবং আরও অনেক জমি অনুদান পেয়েছিল বলে জানা যায়। তামিলনাড়ুর অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি মন্দিরটিও অন্যতম। তাই স্বাভাবিক ভাবেই এই মন্দির সংলগ্ন চত্বরে এক স্বর্ণ মুদ্রা পাওয়া যাওয়াতে উচ্ছাস দেখা দিয়েছে ভক্তদের মধ্যে।












Click it and Unblock the Notifications