আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা
সপ্তাহের প্রথম দিনেই সোনা এবং রুপোর দামে বড় ধস দেখা গেল। আজ, সোমবার ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) দুই ধাতুর দামই বেশ কিছুটা কমে গিয়েছে। মনে করা হচ্ছে যে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, তেলের দাম বাড়া এবং সুদের হার বাড়তে পারে, এই আশঙ্কার কারণেই বাজারে চাপ তৈরি হয়েছে।

আজ রুপোর দাম কেজি প্রতি প্রায় ১৩,৬০৬ টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে ২,১৩,১৬৬ টাকায়। অন্যদিকে আবার, সোনার দামও ১০ গ্রামে ৭,১১৫ টাকা কমে গিয়ে হয়েছে ১,৩৭,৩৭৭ টাকা।
আন্তর্জাতিক বাজারেও এই একই প্রবণতা দেখা গিয়েছে। আজ সোনার দাম প্রায় ২.৫ শতাংশ কমে আউন্স প্রতি ৪,৩৭২ ডলারের কাছাকাছি নেমে এসেছে। টানা নয় দিন ধরে সোনার দাম পড়ছে এবং গত সপ্তাহেই ১০ শতাংশের বেশি দাম কমেছে। রুপোর দাম কমেও আউন্স প্রতি প্রায় ৬৫ ডলারে নেমে গিয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, সোনা এবং রুপোর দামে এখন বেশ অস্থিরতা চলছে। ডলারের দাম, তেলের বাজার এবং আমেরিকা-ইরান সংঘাতের প্রভাবের কারণে আগামী দিনগুলিতেও এই দামে অনেকটা ওঠানামা থাকতে পারে। তাই বিশেষজ্ঞরা, নতুন করে বড় বিনিয়োগ করার আগে পরিস্থিতি কিছুটা স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন।
এদিকে আবার, দেশের বিভিন্ন শহরে খোলা বাজারে সোনার দামেও কিছু পার্থক্য দেখা গিয়েছে। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৮ গ্রামে ১,০৭,১৫২ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,২৯,৮৮৮ টাকা। মুম্বইতে ২২ ক্যারেট সোনা ১,০৭,০৩২ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১,১৬,৭৬৮ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেট সোনা ১,০৮,৯৫২ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১,১৮,৮৫৬ টাকা। হায়দরাবাদে ২২ ক্যারেট সোনার দাম ১,০৭,০৩২ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১,১৬,৭৬৮ টাকা।












Click it and Unblock the Notifications