পরিযায়ীদের কাজ হারানো কিংবা মৃত্যু নিয়ে কোনও তথ্যই নেই! সংসদে স্বীকারোক্তি মোদী সরকারের
পরিযায়ীদের কাজ হারানো কিংবা মৃত্যু নিয়ে কোনও তথ্যই নেই! সংসদে স্বীকারোক্তি মোদী সরকারের
পরিযায়ীদের কাজ হারানো কিংবা মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে। সোমবার সংসদে এমনটাই জানিয়েছে সরকার। তথ্য না থাকার জন্য সরকার অতিমারীর জেরে লকডাউনকে দায়ী করেছে। সংসদে লিখিত উত্তরে শ্রমন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, পরিযায়ীদের রাজ্য ভিত্তিক ফ্রি রেশন দেওয়ার ব্যাপারে তথ্যও দেওয়া নেই।

তথ্য নেই সরকারের কাছে
প্রশ্নটা ছিল, করোনা লকডাউনে কি কয়েক হাজার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে? উত্তরে সরকার বলেছে, এমন কোনও তথ্য সরকারের জানা নেই।

সমস্যা মূল্যায়নে কি সরকার ব্যর্থ হয়েছে
এর পরেই প্রশ্ন উঠেছে সমস্যা মূল্যায়নে কি সরকার ব্যর্থ হয়েছে? উত্তরে সরকারি তরফে বলা হয়েছে, দেশে একটি কেন্দ্রীয় সরকার রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজ্যে সরকার রয়েছে। রয়েছে স্থানীয় প্রশাসনিক সংস্থা। এছাড়াও রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা, চিকিৎসরা। কোভিড জনিত অভূতপূর্ব পরিস্থিতিতে সবাই লড়াই করে চলেছে।

ফ্রি রেশন নিয়েও তথ্য নেই সরকারের কাছে
পরিযায়ীদের ফ্রি রেশনের কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। এই সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছিল সরকারের কাছে। যদিও সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যভিত্তিক তথ্য তাদের কাছে নেই। যদিও খাদ্য সুরক্ষা আইনের অধীনে কেন্দ্রীয় সরকারের তরফে নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে জন প্রতি মাসে ৫ কেজি করে চাল বা গম এবং ১ কেজি করে ডাল দেওয়ার কথা বলা হচ্ছে এবং দেওয়ার কাজ চলছে।
সরকারি তরফে জানানো হয়েছে, সরকার এক দেশ এক রেশন কার্ডের প্রকল্প নিয়েছে। যা রূপায়িত হলে কে কেউ দেশের যে কোনও জায়গায় পছন্দ মতো দোকান থেকে রেশন তুলতে পারবেন।

সরকারি তরফে পরিযায়ীদের নিয়ে গাইডলাইন
সরকারি তরফে পরিযায়ীদের নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে নিজ রাজ্যে ফেরা পরিযায়ীদের কল্যাণে এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications