‌করোনাকালেও মোদীর কারণে মা লক্ষ্মীর পায়ের ধুলো পড়েছে সব বাড়িতে, দাবি অমিত শাহের

‌করোনাকালেও মোদীর কারণে মা লক্ষ্মীর পায়ের ধুলো পড়েছে সব বাড়িতে, দাবি অমিত শাহের

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। রাজনীতিতে উত্তরপ্রদেশের ভোট কার্যত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যার প্রভাব থাকে জাতীয় রাজনীতির আঙিনাতেও। এ রাজ্যে আবার বিজেপি তাদের ক্ষমতায় ফিরে আসতে মরিয়া চেষ্টা করে চলেছেন। কোভিড প্রোটোকল মেনেই চলছে প্রচার–সভা। এবার ভোট প্রচারে যোগী রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন যে দু’‌বছর কোভিড মহামারি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার কারণে প্রত্যেক ঘরের আর্থিক পরিস্থিতি খুবই ভালো।

‌করোনাকালেও মোদীর কারণে মা লক্ষ্মীর পায়ের ধুলো পড়েছে সব বাড়িতে, দাবি অমিত শাহের


পোল–বাউন্ড উত্তরপ্রদেশের আটরৌলিতে এক জনসভায় এসে অমিত শাহ বলেছেন, '‌কোভিডের দু’‌বছরের সময়কালে মা লক্ষ্মী রাজ্যে সকলের বাড়িতে এসে পদ্মাসনে বসেছেন। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।’‌ অমিত শাহ এই জনসভায় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে কটাক্ষ করে জানিয়েছেন যে তারা কখনও দরিদ্রদের ব্যাপারে ভাবেনি এবং তাঁদের উন্নয়নের জন্য কোনও কাজও করেনি। অমিত শাহ বলেন, '‌আমি জিজ্ঞাসা করেছিলাম পিসি–ভাইপো মিলে কি কাজ করেছে?‌ গ্যাস, শৌচালয়, বিদ্যুৎ, বাড়ি, সবই করেছেন প্রধানমন্ত্রী মোদী।’‌

বিজেপির ভ্যাকসিন মন্তব্য নিয়ে সপা প্রধান অখিলেশ যাদবকে একহাত নিয়ে অমিত শাহ সকলকে জিজ্ঞাসা করেন প্রত্যেকে টিকাকরণ করিয়েছেন কিনা। এরপর শাহ বলেন, '‌আপনারা প্রত্যেকে টিকাকরণ করিয়েছেন, ঠিক?‌ অখিলেশ যাদব একদিকে বলছেন এটা বিজেপির টিকাকরণ। কিন্তু দিনের শেষে তাঁরা নিজেরাও গিয়ে ভ্যাকসিন শট নিচ্ছেন।’‌ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায়। এই ভোট শেষ হবে ৭ মার্চ। ৪০৩ আসনের উত্তরপ্রদেশের ভোটের হাত ধরেই ২০২২ এর পর ২০২৪–এর লোকসভা নির্বাচনের পিচ প্রস্তুতিতে সব কয়টি রাজনৈতিক দল মনোনিবেশ করবে বলে মনে করছেন বহু রাজনৈতিক বিশ্লেষক। এরপর ফল ঘোষণা ১০ মার্চ। তবে ১০ মার্চ শেষ হাসি কে হাসবে সেই অপেক্ষাতেই রয়েছে রাজনৈতিক দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+