'আল্লাহ' লেখা কুরবানির ছাগলের গায়ে, কত টাকা দাম চড়ল জানলে অবাক হবেন
ইদের আগে যোগীর রাজ্যে আজব কাণ্ড। গোরক্ষপুরের বাজারে কুরবানির ছাগলের দাম চড়ল ৮ লাখ টাকা। কিন্তু শুধু মাত্র একটি ছাগলের দাম কেন আট লাখ টাকা হল।
ইদের আগে যোগীর রাজ্যে আজব কাণ্ড। গোরক্ষপুরের বাজারে কুরবানির ছাগলের দাম চড়ল ৮ লাখ টাকা। কিন্তু শুধু মাত্র একটি ছাগলের দাম কেন আট লাখ টাকা হল। মালিকের দাবি কুরবানির এই ছাগলের গায়ে নাকি আল্লাহ লেখাটি আপনা থেকেই জেগে উঠেছিল। সেখবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে। দাম চড়তে চড়তে ৮ লাখে পৌঁছে যায়।

ছাগলের মালিক মহম্মদ নিজাম উদ্দিন জানিয়েছেন, ছাগলের ওজন ৯০ কেজি। প্রথমে আমরা নাম রেখেছিলাম সলমান। কিন্ত দিন কয়েক পরেই আপনা থেকেই তার গায়ে আল্লাহ লেখাটি জেগে ওঠে। তারপর থেকে অত্যন্ত যত্ন নিয়ে ছাগলটিকে লালন-পালন করেছি। প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা খরচ করা হয় তার উপর। বিশেষ যত্ন সহকারে খাওয়ানো পর্যন্ত হয়। তাঁকে রাখাও হয়েছিল অত্যন্ত যন্ত সহকারে।
আর পাঁচটা ছাগলের সঙ্গে রাখা হত না সলমনকে। আলাদা করে রাখা হত তাকে। বাড়ির ভিতরে থাকত সে। নিজের পরিবারের লোকের মতোই থাকত সে। চেহারা ভাল করার জন্য বাদাম-কাজু খাওয়ানো হতো। এমনই জানিয়েছেন ছাগলের মালিক। রবিবার ছাগলের ইদের আগে কুরবানির জন্য বিক্রি করা হয় সলমনকে। দাম শুনেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
[কর্ণাটকে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন, দেখুন দুর্দশার জলছবি]












Click it and Unblock the Notifications