গোয়ায় পুলিশ সেজে দুই মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ৫
পানাজি, ৪ জুন : দিল্লি থেকে গোয়ায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন দুই মহিলা পর্যটক।
অভিযোগ পাঁচ দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে তাঁদের জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী গণধর্ষণ, অপহরণ ও ডাকাতির ধারার মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী দুই নিগৃহীতার বয়স ৩৪ ও ২০ বছর। তাঁরা সোমবার সন্ধ্যায় অঞ্জুনা বিচের দিকে যাচ্ছিলেন। ওই পাঁচ অভিযুক্ত - অজয়কুমার কুশওয়াহা (৩৯), জীবন পাওয়ার (২৬), নাদিম খান (২৮), ট্রেভর জোসেফ (২৭) ও কমলেশ চৌধুরী (২১) পুলিশ সেজে তাঁদের গাড়ি থামায় এবং খোবরাওয়াড্ডোতে একটি আবাসনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
যে ট্যাক্সিতে মহিলারা সওয়ার ছিলেন সেই ট্যাক্সির চালক পালিয়ে গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে আবাসনে তল্লাশি চালায় ও পরে অভিযুক্তদের খুঁজে নিয়ে গ্রেফতার করে।












Click it and Unblock the Notifications