তরুণ তেজপালের বিরুদ্ধে তদন্তে গোয়া পুলিশ

তদন্তমূলক সাংবাদিকতায় আলোড়ন ফেলে দেওয়া 'তেহেলকা' সাপ্তাহিক পত্রিকার মুখ্য সম্পাদক তরুণ তেজপাল এতদিন অনেক রাঘববোয়ালের কুকীর্তি ফাঁস করেছেন। এবার নিজেই জড়িয়ে পড়লেন কুকীর্তিতে। এক মহিলা সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর তিনি নিজে সে কথা স্বীকার করে পদ থেকে ইস্তফাও দিয়েছেন। কিন্তু, পুলিশ যে তাঁর পিছু ছাড়বে না, এটা গোয়ার মুখ্যমন্ত্রীর কথা থেকেই পরিষ্কার।
মনোহর পারিক্করের কথা অনুযায়ী, শ্লীলতাহানির ঘটনা কোথায় হয়েছে, তা তেজপালের স্বীকারোক্তি থেকে স্পষ্ট নয়। তাই পুলিশ প্রাথমিক তদন্তে বোঝার চেষ্টা করবে, ঘটনাটি গোয়াতে ঘটেছিল কি না। তরুণ তেজপালের পাশাপাশি শ্লীলতাহানির শিকার ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আলাদাভাবে তদন্ত করতে চায় জাতীয় মহিলা কমিশনও। চেয়রাপার্সন মমতা শর্মা জানান, তাদের কাছে অভিযোগ দায়ের করা হলে এর পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং অভিযুক্তকে আদালতে টেনে নিয়ে যাওয়া হবে।












Click it and Unblock the Notifications