ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি গোয়ার মন্ত্রী মাইকেল লোবোর

শনিবার গোয়ার মন্ত্রী মাইকেল লাবো দাবি করেন যে নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে, দিনে দিন বেড়ে চলা অপরাধের বিরুদ্ধে একটা জোড়ালো আইন আনা উচিৎ। ধর্ষণ করে হত্যার মত এমন নারকীয় ঘটনা গুলির ক্ষেত্রে দোষীদের শাস্তি হিসেবে তাদের প্রকাশ্যে ফাঁসি বাধ্যতামূলক করা উচিৎ বলেও মনে করেন তিনি।

Unnao rape victim dies, Goa minister Michael Lobo, accused of rape and murder

এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ধর্ষণ সংক্রান্ত আইন সংশোধনীর জন্য বার্তা দেন। গতকাল হায়দরাবাদের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও হত্যা কাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের এনকাউন্টারে হত্যা করার পরের দিনই এই দাবী করেন মাইকেল লোবো।বাধ্যতামূলক ফাঁসির দাবীর পাশাপাশি অপরাধের চার মাসের মধ্যে যাতে নির্যাতিতারা ন্যায় বিচার পান তার জন্যেও দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ বলে জানান তিনি।

তেলেঙ্গানার ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান,"তেলেঙ্গানায় যে পাশবিক ধর্ষণের ঘটনা ঘটেছিল তা সাধারণ ঘটনা নয়। এটি কেবল ধর্ষণ বা হত্যা নয়,এটি এমন একটি নৃশংস আচরণ যা মানুষের কল্পনার অতীত। এই ধরণের অপরাধীদের আমাদের সমাজে কোনও স্থান থাকতে পারে না।" তিনি আরও বলেন, দেশে মহিলাদের সাথে এমন অপরাধ বেড়েই চলেছে কেবলমাত্র সঠিক সময়ে অপরাধীদের যোগ্য শাস্তি না দেওয়ার কারণে। তাই ধর্ষকদের প্রকাশ্যে এনে ফাঁসি দেওয়ার আইন বাধ্যতামূলক করা উচিৎ দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+