প্রত্যেক মহিলার নিরাপত্তার জন্যে একজন করে পুলিশ দেওয়া সম্ভব নয়! সাফাই রাজ্যের মন্ত্রীর

রাজ্যের প্রত্যেক মহিলার নিরাপত্তার জন্যে একজন করে পুলিশ কর্মী মোতায়েন করা সম্ভব নয়! চাঞ্চল্যকর মন্তব্য গোয়ার আর্টস এবং কালচারাল মন্ত্রী গৌবিন্দ গৌড়ার। তাঁর মতে, যদি একজনকেও এই নিরাপত্তা দেওয়া হয় তাহলে প্রত্যেক ব্যক্তি কি

রাজ্যের প্রত্যেক মহিলার নিরাপত্তার জন্যে একজন করে পুলিশ কর্মী মোতায়েন করা সম্ভব নয়! চাঞ্চল্যকর মন্তব্য গোয়ার আর্টস এবং কালচারাল মন্ত্রী গৌবিন্দ গৌড়ার। তাঁর মতে, যদি একজনকেও এই নিরাপত্তা দেওয়া হয় তাহলে প্রত্যেক ব্যক্তি কিংবা মানুষকে তা দিতে হবে। সেক্ষেত্রে কত পুলিশের প্রয়োজন হবে তা বোঝা যাচ্ছে? প্রশ্ন মন্ত্রীর।

নিরাপত্তার জন্যে একজন করে পুলিশ দেওয়া সম্ভব নয়

সরকার পালাচ্ছে না! সরকার মানুষের পাশে আছে। সরকার রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং জনগনের পাশেই আছে। রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে এমনটাই মন্তব্য সে রাজ্যের মন্ত্রীর।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টা আগেই বিতর্কিত মন্তব্য করে বসেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাঁর দাবি, বিচে দুই কিশোরির ধর্ষণের ঘটনাতে দায়ি তাঁদের অভিভাবকরাই। তাঁর এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়াতে থাকে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ওই মন্ত্রী এহেন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাচ্ছাদের নিরাপত্তার দায়িত্ব শুধু অভিভাবকদেরই নয়, সরকারেও অবশ্য। আর তা কখনও অস্বীকার করছে না সরকার। দুজনের নিরাপত্তাতেই একজন শিশু সুন্দর ভাবে বেড়ে উঠতে সাহায্য হবে। বিধানসভা দেওয়া ভাষনে কিছুটা হলেও মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন মন্ত্রী গৌবিন্দ গৌড়া।

তাঁর মতে, মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে তাঁর ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে সেটা অবশ্যই অভিভাবকদের উপর দায়িত্ব থাকে। তাঁর এই মন্তব্যে যুক্তিও দিয়েছেন গৌড়া।

তাঁর দাবি, সরকার এহেন মন্তব্যের মধ্যে দিয়ে কখনই তাঁর দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না। সরকার দায়িত্বশীল বলেই দাবি তাঁর। তবে এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও বিধানসভাতে তাঁর ভাষণে জানিয়েছেন রাজ্যে মন্ত্রীর।

তাঁর কথায়, এমন শাস্তি দেওয়া হবে যা উদাহারণ হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, গৌড়ার মতে, গোয়ার পুলিশ আধিকারিকরা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। উল্লেখ্য, গোয়ার বিচে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় চরম বিতর্ক তৈরি হয়। আর এরপরেই এই ঘটনাতে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়।

তিনি বলেন, সমুদ্রের ধারে পার্টি করতে গিয়েছিল ১০ জন। পার্টি শেষ হয়ে যাওয়ার পর ছ'জন বাড়ি ফিরে এল। কিন্তু বাকি দু'টি ছেলে ও দু'টি মেয়ে সারারাত বিচের ধারে থেকে গেল! কিন্তু কেন? ১৪ বছরের মেয়েরা সারারাত সৈকতে কাটায় তখন তাদের অভিভাবকদের উচিত খোঁজ নেওয়া। রাতে মেয়েরা সৈকতে কেন ঘোরে? এটা দেখা আমাদেরও দায়িত্ব। সব দায়িত্ব পুলিশের উপর ছেড়ে দেওয়া উচিত নয়।

তাঁর এই মন্তব্যে ঘিরে শুরু হয় হৈচৈ! যদিও বিতর্কের মধ্যে পড়ে তাঁর এহেন মন্তব্যের যুক্তিও দিয়েছেন সে রাজ্যে মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+