বিজেপি কি পারবে গোয়ার সরকার টিকিয়ে রাখতে! বিধায়কদের তলব রাজ্যপালের

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর প্রয়াত হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রীর পদে রাত বিরেতে শপথ নিয়েছেন প্রমোদ সাওন্ত। অন্যদিকে আগেই সরকার গঠনের দাবি তুলেছে কংগ্রেস।

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর প্রয়াত হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রীর পদে রাত বিরেতে শপথ নিয়েছেন প্রমোদ সাওন্ত। অন্যদিকে আগেই সরকার গঠনের দাবি তুলেছে কংগ্রেস। রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাবও দিয়েছে ইতিমধ্যে। তারপরই রাজ্যপাল মৃদুলা সিনহা বুধবার বিধানসভায় বিধায়কদের ডেকেছেন। স্বভাবতই গোয়ার বিজেপি সরকার ফের টলমল অবস্থায়। গোয়ায় সরকার নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। এক বিজেপি বিধায়েক মৃত্যুর পর কংগ্রেসের পাল্লা ফের ভারী হয়েছে।

বিজেপি কি পারবে গোয়ার সরকার টিকিয়ে রাখতে! বিধায়কদের তলব রাজ্যপালের

এরপর রবিবার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর প্রয়াত হওয়া বিজেপির কাছে বড় ধাক্কা। এর ফলে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১-য়। কংগ্রেসের বর্তমান বিধায়ক ১৪। ফলে কংগ্রেস সরকার গঠনের দাবি জানিয়েছে বৃহত্তম দল হিসেবে।

২০১৭ সালে বিধানসভা নির্বাচনে ৪০ আসনের গোয়ায় কংগ্রেস পায় ১৭টি আসন। বিজেপি জেতে ১৩টি আসনে। বাকি ১০টি আসন পায় অন্যান্যরা। বৃহত্তম দল হিসেবে কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা থাকলেও, বিজেপি অন্যান্যদেন নিয়ে সরকার গঠন করে। এরপর এক বছরের মধ্যেই টালবাহানা শুরু হয় গোয়ায়।

এরই মধ্যে কংগ্রেস ভাঙিয়ে সরকারি টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে বিজেপি। তার পূর্ণ কৃতিত্ব ছিল মনোহর পার্রিকরের। পার্রিকরকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ছিল বলেই অন্য পার্টিগুলিও বিজেপির দিকে গিয়েছিল। এখন তিনি না থাকায় কংগ্রেসের দিকে ঢলে পড়েছেন অনেকে। সেই আঙ্গিকে বুধবার বিধানসভায় মিলিত হতে বলেছেন বিধায়কদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+