কংগ্রেসের সঙ্গে জোটের পরই জিএফপিতে ভাঙন, বিধায়কের পদত্যাগে বিজেপি-যোগের জল্পনা
Goa Forward Party, MLA, BJP, GFP, Assembly Election, Congress Goa, India, কংগ্রেস, জোট, জিএফপি, বিধায়ক, বিজেপি, গোয়া ফরওয়ার্ড পার্টি, গোয়া, ভারত
গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই দুই বিধায়ককে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচন লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এরপরই গোয়া ফরওয়ার্ড পার্টিতে ভাঙন সম্ভাবনা তৈরি হল। অপর বিধায়ক জয়েশ সালগাঁওকর ইস্তফা দিলেন বিধানসভায়। তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি। গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে শুধু কংগ্রেস বা তৃণমূল নয়, বিজেপিও শক্তি বাড়ানোর খেলা শুরু করে দিল।

জয়েশ সালগাঁওকর বিধায়ক পদ থেকে ইস্তফা
উপকূলীয় রাজ্য গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক জয়েশ সালগাঁওকর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুক্রবার বিকেলে তিনি শাসক দল বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে বিশেষ সূত্রে। তিনি সালগাঁওকর রাজ্য বিধানসভার স্পিকার রাজেশ পাটনেকরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিজেপিতে যোগ দিতে চলেছেন জিএফপির বিধায়ক
সালগাওঁকরের পদত্যাগের পরে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, "কেউ যদি বিজেপিতে যোগ দিতে চান, তাঁকে স্বাগত জানাই।" এমনকী শুধু মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তই নন, পদত্যাগী বিধায়কও জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তিনি বলেন, "আমি স্পিকারের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি এবং আগামীকাল আমি বিজেপিতে যোগ দেব।"

গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়কের যোগদানের প্রতিবাদে
সালগাওকর সালিগাও বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টির পক্ষ থেকে। তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ শেট তানাভাদে দলের সালিগাও ব্লক কমিটি ভেঙে দিয়েছিলেন। ব্লক কার্যকর্তারা শুক্রবার সালগাঁওকরের বিজেপিতে সম্ভাব্য যোগদানের প্রতিবাদ করেন।

কংগ্রেসের সঙ্গে জিএফপির ঐক্য বিজেপিকে নাড়া দিয়েছে
এ প্রসঙ্গে সভাপতি বিজয় সারদেসাই একটি টুইট বার্তায় বলেন, "আগে থেকেই গোয়া বিজেপির সঙ্গে সমঝোতা করে চলছিলেন তিনি। কংগ্রেসের সঙ্গে আমাদের ঐক্য বিজেপিকে নাড়া দিয়েছে। তাই যেকোনও মূল্যে আমাদর ভাঙতে চাইছে। গোয়ায় বিজেপি অনৈতিক কাজ করছে। গোয়ায় বিজেপির পতন নিশ্চিত।

কংগ্রেসের সঙ্গে জোটের পর জিএফপিতে ভাঙন
উপকূলীয় রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক জয়েশ সালগাঁওকর রাজ্য বিধানসভার স্পিকার রাজেশ পাটনেকরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর ফলে গোয়া ফরওয়ার্ড পার্টির তিন বিধায়কের মধ্যে একজন বিজেপিতে যোগ দেওয়া প্রায় নিশ্চিত। এখন দেখার কংগ্রেসের সঙ্গে জোটের পর কতখানি শক্তি ধরে রাখতে পারে গোয়া ফরওয়ার্ড পার্টি।

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই ভাঙন দলে
তৃণমূল কংগ্রেস গোয়ার মাটিতে পা দিয়ে কংগ্রেস ভাঙতে শুরু করছিল। প্রবীণ কংগ্রেস নেতা তথা দু-বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো যোগ দিয়েছিলেন তৃণমূলে। তাঁর হাত ধরে আরও অনেকে কংগ্রেস ছেড়েছেন। তৃণমূলের শক্তিবৃদ্ধি হয়েছে। তারপর কংগ্রেস আঞ্চলিক দলগুলিকে একত্রিত করে সঙ্ঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে।












Click it and Unblock the Notifications