Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Goa Election Dates 2022: ভালোবাসার দিনেই ভোট গোয়ায়! ভিনরাজ্যে শক্তি পরীক্ষায় অভিষেক অ্যান্ড কোং

গোটা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ছে করোনা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। এই অবস্থায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন করা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। যদিও এর মধ্যেও পাঁচ র

গোটা দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ছে করোনা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। এই অবস্থায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন করা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

যদিও এর মধ্যেও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল। কার্যত এক প্রচার চ্যালেঞ্জ নিয়েই ভোট ঘোষণা কমিশনের। যদিও কড়া ভাবে কোভিড বিধি মানার কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার।

গোয়াতে কবে ভোট-

গোয়াতে কবে ভোট-

পাঁচ রাজ্যের সঙ্গেই ভোট হওয়ার কথা রয়েছে গোয়াতেও (Goa Assembly Election 2022)। সেই মতো সে রাজ্যেও ভোটের দিন ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) ঘোষণা অনুয়ায়ি সে রাজ্যে মাত্র এক দফায় ভোট করানোর কথা ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা নির্বাচন হবে। ১০ মার্চ ভোটের ফলাফল ঘোষণা করা হবে। মাত্র ৪০টি আসনে বিজেপি, কংগ্রেস সহ আঞ্চলিক বেশ কয়েকটি দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। তবে এবার বিজেপি শাসিত এই রাজ্যে তৃণমূলের উপর বিশেষ নজর থাকবে সবার।

৯৫ শতাংশ ভ্যাকসিন সম্পূর্ণ

৯৫ শতাংশ ভ্যাকসিন সম্পূর্ণ

গোয়া সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের তারিখ ঘোষণা'র সঙ্গেই মুখ্য নির্বাচনী আধিকারিক (CEC) সুশীল চন্দ্রা বলেন, করোনা ভাইরাসের দিকে নজর রেখে সুরক্ষিত নির্বাচন করানোটাই মুল টার্গেট। গোয়াতে এখনও পর্যন্ত ৯৫ শতাংশ লোকের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ হয়ে গিয়েছে। সমস্ত ভোট কেন্দ্রগুলিতে কড়া কোভিড বিধি পালন করা হবে। যেমন স্যাণিটাইজার, মাস্ক সহ সমস্ত কোভিড উপকরণ থাকবে বলে দাবি কমিশনের। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেই Model code of conduct লাগু হয়ে গেল এই রাজ্যে।

গোয়ার ক্ষমতায় বিজেপি! নজর অভিষেকের উপর

গোয়ার ক্ষমতায় বিজেপি! নজর অভিষেকের উপর

এই রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি। বিরোধী শক্তি হিসাবে দ্বিতীয়স্থানে রয়েছে কংগ্রেস। তবে এবার গোয়াতে লড়াই করছে Arvind Kejriwal-এর আম আদমি পার্টি এবং Trinamool Congress। ক্ষমতায় আসতে রীতিমত জোরচার সে রাজ্যে প্রচার করছে তৃণমূল এবং কেজরিওয়ালের পার্টি। তবে চমকে অনেকটাই এগিয়ে তৃণমূল। ইতিমধ্যে সে রাজ্যে আঞ্চলিক পার্টির সঙ্গে হাত মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভোট তাঁর কাছেও বড় চ্যালেঞ্জ। ফলে এবার গোয়ার উপর গোটা দেশেরই বাড়তি নজর থাকবে।

কেন বেশি ভোট পেয়েও ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস?

কেন বেশি ভোট পেয়েও ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস?

২০১৭ সাল। গোটা বিধানসভায় ১৭টি আসন পায় কংগ্রেস। বিজেপি যেতে ১৩টি আসন। কিন্তু পরে বিজেপি সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় অংক জোগাড় করে ফেলে। বিজেপি ২০১৭ সালে আঞ্চলিক শক্তি MPG, GFP এবং দুজন নির্দল বিধায়ককে নিয়ে সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় ২১টি আসন নিজেদের জায়গা মজবুত করে বিজেপি। যদিও এর দুই বছর পর ১৭ মার্চ ২০১৯ সালে সিএম মনোহার পারিক্করের মৃত্যু হয়। এরপর বিজেপি প্রমোদ সাওয়ান্তকে মুখ্যমন্ত্রীর চেয়ার বসায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+