Goa Election 2022: মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা প্রতিদ্বন্দ্বীদের, ভোটের ৭ দিন আগে কোথায় তৃণমূল

Goa Election 2022: মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা প্রতিদ্বন্দ্বীদের, ভোটের ৭ দিন আগে কোথায় তৃণমূল

ভোটার আর সাতদিন বাকি। বিভিন্ন রাজনৈতিক দল তীব্র গতিতে প্রচার চালাচ্ছে আরব সাগরের তীরে ছোট রাজ্য গোয়ায় (Goa Election 2022) । বহুমুখী নির্বাচনে তৃণমূলও (Trinamool Congress) তাদের মতো করেই প্রচার চালাচ্ছে সেখানে। রয়েছেন বাবুল সুপ্রিয়, মহুয়া মৈত্রের মতো নেতারা। কোনও দলই সেখানে চেষ্টার ত্রুটি রাখছে না এই মুহূর্তে।

 দুই মূল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিকল্প শক্তি

দুই মূল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিকল্প শক্তি

অন্যবারের মতো এবারও গোয়ার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে সামিল হয়েছে দুই মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং কংগ্রেস। বহুমুখী লড়াইয়ের মধ্যেও জোটবদ্ধ হওয়ার চেষ্টা করেছে তারা। অন্যদিকে গোয়ার নির্বাচনে সামিল হয়েছে দুই বিকল্প প্রতিদ্বন্দ্বী আম আদমী পার্টি এবং তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা

মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা

বিজেপি ইতিমধ্যেই সেখানকার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্তের নাম ঘোষণা করেছে। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সানকিউলিম আসন থেকে। নিজের কোনও রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও সাওন্ত দুবার এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। তাঁর অন্য পরিচয়ও রয়েছে। তিনি পেশায় চিকিৎসক এবং আরএসএস-এর সঙ্গে যুক্ত।
তৃণমূলের অপর প্রতিদ্বন্দ্বী আপও গোয়ায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে গিয়েছে। নাম করা আইনজীবী এবং সমাজকর্মী অমিত পালেকাকে সামনে রেখেই লড়াই করছে আপ। তিনি ওবিসি সম্প্রদায় ভুক্ত। অন্যদিকে তৃণমূলের মতো কংগ্রেসও তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে পারেনি ভোটের আগে। তবে কংগ্রেসের স্মরণে রয়েছে গতবারের কথা। ৪০ আসনের মধ্যে ১৭ টি আসন দখল করার পরেও ১৩ আসন পাওয়া বিজেপির কাছে হার মানতে হয়েছিল তাদের।

হামলার অভিযোগ করেছেন বাবুল

হামলার অভিযোগ করেছেন বাবুল

গোয়ার নির্বাচনে হামলার অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বাবুল সুপ্রিয়। স্থানীয় রাজনৈতিক দলের মদতেই হামলার অভিযোগ করেছেন তিনি। প্রচার চলাকালীন হঠাৎই একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তারক্ষীদের সাহায্যে নিজের রক্ষা পাওয়ার কথা উল্লেখ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ।

যাচ্চেন না অভিষেক

যাচ্চেন না অভিষেক

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়ায় যাওয়ার কথা থাকলেও তা বাতিল করার খবর পাওয়া গিয়েছে। ভোটের সাতদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া সফর বাতিল যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গোয়ার রাজনৈতিক মহল। সফর বাতিলের সঠিক কারণ যেমন জানা যায়নি, অন্যদিকে তিনি আদৌ এই সাতদিনের মধ্যে গোয়া সফর করবেন কিনা তা জানা যায়নি।

কঠিন পরীক্ষার মুখে তৃণমূল কংগ্রেস

কঠিন পরীক্ষার মুখে তৃণমূল কংগ্রেস

মে মাসে বাংলায় তৃণমূলের জয়ে আকৃষ্ট হয়ে লুইজিনহো ফেলেইরো, অ্যালেক্সিও রেজিনেল্ডোর, লাভো মামলেদারের মতো অনেকেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেখান থেকে লুইজিনহো ফেলেইরোকে তৃণমূল রাজ্য সভায় নিয়ে যায়। আবার ডিসেম্বর থেকেই তৃণমূলে যোগ দেওয়া নেতারা দল ছাড়তে শুরু করেন। তাঁদের মধ্যে রয়েছেন অ্যালেক্সিও রেজিনেল্ডোর, লাভো মামলেদারের মতো অনেকে। গোয়ায় তৃণমূলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করে একসঙ্গে পাঁচজন দল ছেড়েছিলেন ডিসেম্বরে। আবার জানুয়ারিরে ভোট ঘোষণার পরে দল ছাড়েন অ্যালেক্সিও রেজিনেল্ডোর। স্থানীয় রাজনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কঠিন পরীক্ষার মুখে। অন্যদিকে বিরোধীরা কটাক্ষ করে বলছেন, আদৌ কটা আসনে তৃণমূল জমানত রাখতে পারে সেটাই ঘাসফুল শিবিরের কাছে প্রশ্নের। যদিও গোয়া তৃণমূলের দাবি অন্য। মমতা-অভিষেকের একাধিকবার গোয়া সফরের আগে সেখানকার তৃণমূল সংগঠন কতটা মুখ রাখতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে ১০ মার্চ পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+