Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Goa Election 2022: ভোটের আগেই 'অঘটন' গোয়াতে! বিজেপি ছাড়লেন মনোহর পর্রিকরের ছেলে উৎপল

গোয়া বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রথম ৩৪ জনের তালিকায় বাদ পড়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলের নাম। অথচ প্রধানমন্ত্রী মোদী গোয়ায় নির্বাচনী প্রচারে এসে বারবার মনোহর

গোয়া বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রথম ৩৪ জনের তালিকায় বাদ পড়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলের নাম। অথচ প্রধানমন্ত্রী মোদী গোয়ায় (Goa) নির্বাচনী প্রচারে এসে বারবার মনোহর পর্রিকরের নাম করে গিয়েছেন। সেই তারই ছেলের নাম বাদ পড়ে।

বিজেপি ছাড়লেন মনোহর পারিক্করের ছেলে উৎপল

আর তা মোটেই ভালো ভাবে নেয়নি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে উৎপল পর্রিকর (Utpal Parrikar)। আর এরপরেই আজ শুক্রবার বিজেপি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা।

নির্বাচন নির্দল প্রার্থী হয়েই লড়বেন

উৎপল জানিয়েছেন, এবার বিধানসভা নির্বাচন নির্দল প্রার্থী হয়েই লড়বেন। আর তা লড়বেন পানাজি (Panaji constituency) বিধানসভা আসন থেকে। বিজেপির কাছে এই আসন থেকেই লড়াইয়ের জন্যে আবেদন জানিয়েছিলেন উৎপল। তাঁকে এই আসন দিতে নারাজ ছিল বিজেপি।

আর তা থেকেই মুলত গন্ডোগলের সূত্রপাত। এরপরেই উৎপল দল ছাড়ার সিদ্ধান্ত নেন। বলে রাখা প্রয়োজন, পানাজি বিধানসভা (Goa Assembly Election) আসন থেকেই জিতেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন মনোহর পর্রিকর। আর সেই আসন থেকেই লড়তে চেয়েছিলেন উৎপল।

লড়াইয়ের ক্ষেত্রে বড় দাবিদার উৎপলই

মনোহর পারিক্করের মৃত্যুর পর পানাজি বিধানসভা আসন থেকে লড়াইয়ের ক্ষেত্রে বড় দাবিদার উৎপলই। এমনকি উপনির্বাচনেও এই আসন থেকে উৎপলকে প্রার্থী করেনি বিজেপি। এই অবস্থায় নির্দল হয়েই গটা বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত মনোহর-পুত্রের। গত কয়েকদিন ধরেই নিজের এলাকাতে প্রচার শুরু করেছিলেন উৎপল।

ইতিমধ্যে শিবসেনা প্রধান সঞ্জয় রাউত সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখেন যদি উৎপল পানাজি থেকে নির্দল হয়ে দাঁড়ায় তাহলে তাঁর বিরুদ্ধে কেউ না প্রার্থী দেয়। মনোহর পারিক্করকে এভাবেই শ্রদ্ধা জানানো যেতে পারে বলে দাবি সেনা সাংসদের। অর্থাৎ তাঁকে সমর্থন করার ইঙ্গিত সাংসদের কথায়।

আপে যোগদানের অফার

সঞ্জয় রাউতের এহেন অফারের পর আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল উৎপল পারিক্করকে তাঁর দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কেজরিওয়াল বলেন, আমি মনোহর পারিক্করকে সম্মান করি। যদি তাঁর ছেলে আম আদমি পার্টিতে যোগ দিতে চান তাহলে অবশ্যই তাঁকে স্বাগত জানাব। এমনকি তাঁর পছন্দের আসন থেকেই তাঁকে প্রার্থী করা হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে পানাজির বিধানসভা আসন বিজেপির ক্ষমতায়।

কি বলছেন ফড়নবিশ

সম্প্রতি গোয়ার দায়িত্বে থাকা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস উৎপল পারিক্করকে নাম না করে টার্গেট করেন। উল্লেখ্য, এবার গোয়ার ৪০টি আসনে জোরদার লড়াই হবে। বিজেপি শাসিত এই রাজ্যে ভোট আগানী ১৪ ফেব্রুয়ারি। লড়াইয়ের ময়দানে কংগ্রেস-বিজেপি ছাড়াও রয়েছে তৃণমূল এবং আম আদমি পার্টিও। ফলে দেখার এই রাজ্যে শেষ হাসি হাসবে কে?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+