Goa election 2022: টিকিট দেয়নি বিজেপি, পরিকরের ছেলের সমর্থনে ময়দানে নামল শিবসেনা
Goa election 2022: টিকিট দেয়নি বিজেপি, পরিকরের ছেলের সমর্থনে ময়দানে নামল শিবসেনা
পানাজির টিকিট নিয়ে এক প্রকার বাজি খেলেছে বিজেপি। পরিকরের ছেলেকে না দিয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছে গেরুয়া শিবির। তাতে রুষ্ট পরিকরের ছেলে উৎপল পরিকর নির্দল প্রার্থী হিসেবে নিজের বাবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর এই সুযোগে ময়দানে নেমে পড়েছে শিবসেনাও। পরিকরের ছেলেকে সমর্থনের কথা বলেছেন তাঁরা। শুধু তাই নয় উৎপল পরিকরের সমর্থন অটুট রাখতে পানাজি কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে শিবসেনা।

পানাজি কেন্দ্র নিয়ে টানাপোড়েন
গোয়া বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে পানাজি। এই কেন্দ্রে প্রার্থী নিয়ে চলছে তীব্র টানা পোড়েন। বিজেপি পার্থী তালিকা ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। কারণ বিজেপি পানাজি কেন্দ্রে মনোহর পরিকরের ছেলেকে টিকিট না দিয়ে একেবারেই অন্য একজনকে টিকিট দিয়েছে। যিনি কংগ্রেসে ছিলেন একটা সময়ে। তাতে শোরগোল পড়ে গিয়েছিল।

পানাজি কেন্দ্রে নির্দল প্রার্থী উৎপল
বিজেপির টিকিট না পেয়ে প্রবল ভাবে রুষ্ট হয়েছিলেন মনোহর পরিকরের ছেলে উৎপল পরিকর। তিনি সরাসরি নিশানা করেছিলেন বিজেপিকে। কোনও ভাবেই পানাজি কেন্দ্রের টিকিট ছাড়তে নারাজ তিনি। সেকারণে সেই কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন উৎপর পরিকর। বিজেপি টিকিট না দিলেও বাবার কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন তিনি।

সমর্থনে শিবসেনা
বিজেপির সঙ্গে প্রথম থেকেই বিরোধিতায় জড়িয়েছে শিবসেনা। গোয়া বিধানসভা নির্বাচনে প্রায় সবকটি কেন্দ্রেই তারা প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু বিজেপিকে জব্দ করতে পানাজি কেন্দ্র নিয়ে নতুন সমীকরণে হেঁটেছেন উদ্ধব ঠাকরেরা প্রার্থী ঘোষণা করেও পানাজি কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে শিবসেনা। এবং শিবসেনার পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করেও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেবল মাত্র উৎপল পরিকরকে সমর্থন করা হবে বলে। সঞ্জয় রাউত জানিয়েছেন উৎপলকে জেতাতে তাঁরা সবরকম সমর্থন জানাবেন।

পানাজি প্রেস্টিজ ফাইট
উৎপল পরিকর জানিয়েছেন পানাজি প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছে তার। ভোটের থেকেও বড় কিছু পানাজি কেন্দ্র থেকে জেতা। প্রসঙ্গত উল্লেখ্য এই পানাজি কেন্দ্র থেকে ১৯৯৪ সাল থেকে ভোটে জিতেছিলেন মনোহর পরিকর। এই কেন্দ্র থেকেই একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তারপরেই মোদীর ডাকে সাড়া দিয়ে পানাজি ছেড়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications