Goa election 2022: দিল্লিতে কেন ভাঙা হল চার্চ, আপের বিরুদ্ধে গোয়ায় উত্তাপ বাড়াচ্ছে তৃণমূল

Goa election 2022: দিল্লিতে কেন ভাঙা হল চার্চ, আপের বিরুদ্ধে গোয়ায় উত্তাপ বাড়াচ্ছে তৃণমূল

গোয়া আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লিতে চার্চ ভাঙা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আপের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় ক্ষেত্রে অবিজেপি দল হিসেবে আপের সঙ্গে একসুরে তৃণমূল কংগ্রেস কথা বললেও গোয়ায় তারা রাজনৈতিক প্রতিপক্ষ। এবার আবার গোয়ায় বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে আপ। তাই আপের বিরুদ্ধে আক্রমণে অন্য রাজনৈতিক দলগুলি শান দেবে তাতে কোনও সন্দেহ নেই।

আপকে নিশানা তৃণমূল কংগ্রেসের

আপকে নিশানা তৃণমূল কংগ্রেসের

গত ১ বছর আগে দিল্লির ফরিদাবাদে একটিচার্চ ভাঙা হয়েছিল। লিটিল ফ্লাওয়ার চার্চ নাম িছল সেটির। জুলাই মাসে ঘটনাটি ঘটে। সেই ঘটনার রেশ এসে পৌঁছেছে গোয়া বিধানসভা নির্বাচনে। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া গোয়ার বিধায়ক চার্চিল আলেমো সুর চড়িয়েছেন আপের বিরুদ্ধে। এনসিপিতে ছিলেন তিনি ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। নিজের কেন্দ্রে আপের প্রার্থী ক্যাপ্টেন ভেনজি ভেগাসের বিরুদ্ধে এই নিয়ে সুর চড়িয়েছেন তিনি।

আদালতে তৃণমূল নেতা

আদালতে তৃণমূল নেতা

ভোটের দিন এগিয়ে আসছে। ঠিক চার দিন আগেই তৃণমূল কংগ্রেস নেতা আলেমো দিল্লি হাইকোর্টে এই চার্চ ভাঙা নিয়ে আবেদন দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলকে বোকা বানাচ্ছেন তিনি ঘটনাটি জানেন না বলে। এদিেক আলেমোর এই অভিযোগ নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন ভেগাস। তিনি বলেেছন, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আলেমো ধর্মীয় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। গোয়ার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সন্ত্রাস তৈরির চেষ্টা করছেন আলেমো। তিনি সেই চার্চের ফাদারের বার্তা প্রকাশ করে বলেেছন ফাদার নিজে বলেছেন রাজনৈতিক স্বার্থে এটােক ইস্যু করার কোনও প্রয়োজন নেই।

আলেমোকে নিশানা ভেগাসের

আলেমোকে নিশানা ভেগাসের

এই ঘটনা নিয়ে আলেমোকে পাল্টা নিশানা করেছেন আপ নেতা ভেগাস। তিনি বলেছেন গোটা করোনা কালে নিজের এলাকায় থাকেননি আলেমো। এলাকার মানুষ থেকে অনেক দূরে চলে গিয়েছেন তিনি। আর ঠিক ভোটের আগেই এই ইস্যু টেনে এনে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছেন আলেমো। কিন্তু আলেমোর এই ঘটনা প্রকাশ্যে আনায় সেখানকার মানুষের উপরে যে যথেষ্ট প্রভাব ফেলেছে তাতে কোনও সন্দেহ নেই।

দুর্নীতি মুক্ত প্রার্থীর প্রতিশ্রুতি

দুর্নীতি মুক্ত প্রার্থীর প্রতিশ্রুতি

গোয়ায় বিধানসভা নির্বাচনের আর ৫ দিন বাকি। সব রাজনৈতিক দলের প্রচারই এখন তুঙ্গে। তার মধ্যে আবার আপ ক্রমশ শক্তি বাড়াতে শুরু করেছে। ২০১৭ সালে গোয়া বিধানসভা নির্বাচনে আপ পূর্ণ শক্তি দিয়ে লড়লেও একটিও আসন জয় করতে পারেনি। এবার তাই নতুন উদ্দিপনায় ময়দানে নেমেছে আর। গোয়ার বাসিন্দাদের ভোট টানতে দুর্নীতি মুক্ত সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি আবার প্রার্থীদের দিয়ে সততার শপথ পত্রে সই করিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+