Goa Election 2022: গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট কেন নয়? অভিষেকের সঙ্গে ফারাক বোঝালেন কংগ্রেস 'কর্মী' চিদাম্বরম
গোয়ায় বিধানসভা নির্বাচনের ( goa election 2022) আগে জোট নিয়ে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তোলা অভিযোগের জবাবা দিলেন বর্ষীয়ান কংগ্রেস (Congress) ন
গোয়ায় বিধানসভা নির্বাচনের ( goa election 2022) আগে জোট নিয়ে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তোলা অভিযোগের জবাবা দিলেন বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা পি চিদাম্বরম (P Chidambaram)। পাশাপাশি তিনি কংগ্রেসের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন। কেন গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট সম্ভব নয়, তাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

অভিষেক চিদাম্বরমের পদত্যাগ দাবি করেছিলেন
রবিবার ফের গোয়ায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহের শুরুতেও তিনি গোয়ায় গিয়েছিলেন। সেখানে তৃণমূলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা ২৪ ডিসেম্বর দিল্লিতে পি চিদাম্বরমের বাড়িতে গিয়েছিলেন জোট বার্তা নিয়ে। কিন্তু সেই প্রস্তাবে কংগ্রেস রাজি হয়নি। খালি হাতেই ফিরতে হয়েছিল পবন বর্মাকে। যা নিয়ে অভিষেক বলেছিলেন গোয়ায় বিজেপি ফের ক্ষমতায় এলে গোয়ার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা পি চিদাম্বরমের পদত্যাগ চাই।

জোটের প্রস্তাব স্বীকার
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পি চিদাম্বরম তৃণমূলের তরফে গোয়ায় জোট প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। বিষয়টি সম্পর্কে তিনি বলেছেন, তৃণমূলের তরফে গোয়ায় জোটপ্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রস্তাবের আগে ও পরে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়েছে
চিদাম্বরম বলেছেন, এই তৃণমূলই গোয়ায় কংগ্রেসকে ভাঙিয়েছে। কংগ্রেস থেকে একের পর এক নেতাকে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে। প্রসঙ্গ উল্লেখ্য গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী তথা সাতবারের বিধায়ক সেপ্টেম্বরে কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন। তাঁকে দিয়েই শুরু। তারপর কংগ্রেস নেতা থেকে বিধায়ক, অনেকেই তৃণমূলে যোগ দেন। আবার একমাস থাকতে না থাকতেই অনেকে আবার কংগ্রেসে ফিরেছেন ইতিমধ্যেই।
চিদাম্বরম বলেছেন, তৃণমূল লুইজিনো ফেলেইরোকে দিয়ে দলভাঙানো শুরু করেছে। এরপর জোট প্রস্তাব দেওয়ার পরেই তারা অ্যালেক্সিও রেজিনেল্ডোকে দলে নিয়েছে। বেরেনেল্ডোর নাম ছিল কংগ্রেসের প্রার্থী তালিকায়, বলেছেন চিদাম্বরম। মর্মাগাঁও এবং ভাস্কো থেকেও নেতাদের ভাঙানো হয়েছে বলে জানিয়েছেন চিদাম্বরম।

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের থেকে কোনও প্রস্তাব পাননি
চিদাম্বরম জানিয়েছেন, এইসব ঘটনার পরে তিনি কংগ্রেস হাইকমান্ডের তরফে গোয়ায় জোটের জন্য কোনও নির্দেশ পাননি। এব্যাপারে স্পষ্টই তিনি নাম না করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর দিকেই ইঙ্গিত করেছেন।

অভিষেকের সঙ্গে তফাত
তাঁর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে পি চিদাম্বরম বলেছেন, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চান না। কেননা তিনি কংগ্রেসে অতবড় পদে নেই। তিনি কংগ্রেসের সাধারণ একজন কর্মী। সেই জায়গা থেকে এব্যাপারে তিনি কোনও মন্তব্যই করবেন না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথার মধ্যে দিয়ে চিদাম্বরম অভিষেকের সঙ্গে তাঁর তফাতটাই নির্ধারণ করে দিয়েছেন। রাজনীতিতে তিনি যে পটু তা কেউই অস্বীকার করবেন না। যদিও সৌগত রায়ের মতো সাংসদরা বলছেন, চিদাম্বরম রাজ্যসভার সদস্য, তাই তাঁর কোনও গুরুত্ব নেই।
এই হাভার্ডের এমবিএ চিদাম্বরম মনমোহন সিং-এর নেতৃত্বাধীন ইউপিএ সরকারে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। দেবেগৌড়া এবং আইকে গুজরালের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একটা সময় ছিল তাঁর কাঁধে। তাঁর সঙ্গে তুলনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজনীতিতে একেবারে নবীন বললেও অত্যুক্তি হয় না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেশকরা।
তবে তিনি বলেছেন, কংগ্রেসের নেতারা শিবসেনা এবং এনসিপি নেতাদের সঙ্গে জোট নিয়ে কথা বলেছিলেন। প্রসঙ্গত শিবসেনা এবং এনসিপি জোট করে ৪০ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে।












Click it and Unblock the Notifications