Goa Election 2022: বিজেপিশাসিত রাজ্যে খেলা ঘোরাবেন অভিষেক? নাকি ম্যাজিক দেখাবেন AK! কি বলছে সমীক্ষা

করোনা পরিস্থিতির মধ্যেই গোয়া সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট হবে গোয়া, উত্তরপ্রদেশ, পঞ্জাব, মনিপুর এবং উত্তরাখন্ড। তবে এবার যে রাজ্যগুলির সবথেকে নজর থাকবে সেগুলির মধ্যে অবশ্যই উত্তরপ্রদেশ এবং পঞ্জাব।

করোনা পরিস্থিতির মধ্যেই গোয়া সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট হবে গোয়া, উত্তরপ্রদেশ, পঞ্জাব, মনিপুর এবং উত্তরাখন্ড। তবে এবার যে রাজ্যগুলির সবথেকে নজর থাকবে সেগুলির মধ্যে অবশ্যই উত্তরপ্রদেশ এবং পঞ্জাব।

তবে এবার রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে গোয়া। বিজেপি শাসিত এই ছোট্ট রাজ্যটি দখলে নেমেছে তৃণমূল কংগ্রেস। এমনকি ময়দানে আম আদমি পার্টিও। সেখানে দাঁড়িয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিজেপিকে?

১৪ ফেব্রুয়ারি ভোট

১৪ ফেব্রুয়ারি ভোট

সাত দফায় ভোট হলেও গোয়াতে একদফাতেই ভোট হবে। মাত্র ৪০টি আসনে এই ভোট হবে। লড়াইয়ের ময়দানে বিজেপি ছাড়াও কংগ্রেস, আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি আঞ্চলিক শক্তি রয়েছে। যদিও ভোট পর্বের আগে স্থানীয় শক্তি এমজিপির সঙ্গে জোট করেছে তৃণমূল কংগ্রেস। আর এরপরেই অভিষেকের হুঁশিয়ারি, এবার সে রাজ্যে নয়া ক্ষমতা দখল করবে তৃণমূল নয় প্রধান বিরোধী শক্তি হবে। কিন্তু শেষ হাসি কে হাসবে সেজন্যে নজর থাকবে ১০ মার্চের দিকেই।

২০১৭ সালে কি ছিল সেখানকার অবস্থা!

২০১৭ সালে কি ছিল সেখানকার অবস্থা!

২০১৭ সাল। গোটা বিধানসভায় ১৭টি আসন পায় কংগ্রেস। বিজেপি যেতে ১৩টি আসন। কিন্তু পরে বিজেপি সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় অংক জোগাড় করে ফেলে। বিজেপি ২০১৭ সালে আঞ্চলিক শক্তি MPG, GFP এবং দুজন নির্দল বিধায়ককে নিয়ে সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় ২১টি আসন নিজেদের জায়গা মজবুত করে বিজেপি। যদিও এর দুই বছর পর ১৭ মার্চ ২০১৯ সালে সিএম মনোহার পারিক্করের মৃত্যু হয়। এরপর বিজেপি প্রমোদ সাওয়ান্তকে মুখ্যমন্ত্রীর চেয়ার বসায়।

এবার কি খেলা ঘুরবে?

এবার কি খেলা ঘুরবে?

ABP News Cvoter গোয়াতে ওপিনিয়ন পল অর্থাৎ একটি আগাম সমীক্ষা চালিয়েছে। কি চায় গোয়া? এই বিষয়ে একাধিক লোকের মতামত নিয়ে এই সমীক্ষাটি করা হয়েছে। তাতে স্পষ্ট গোয়াতে ফের একবার ফিরতে চলেছে বিজেপিই। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই উপকূলের এই ছোট রাজ্যের ক্ষমতা ফিরবে বিজেপি। এমনটাই বলছে ABP News Cvoter। সমীক্ষা বলছে ৪০টির মধ্যে ১৯ থেকে ২৩টি আসন পেতে পারে বিজেপি। চার থেকে ৮টি সম্ভাব্য আসন পেতে পারে কংগ্রেস। তবে গোয়ার মাটিতে সবাইকে চমকে দিয়ে ভালো ফল অরবিন্দ কেজরিওয়ালের দল। ABP News Cvoter-এর সমীক্ষা বলছে কংগ্রেসকে পিছনে ফেলে পাঁচ থেকে ৯টি আসন তাঁরা সে রাজ্যে পেতে পারে। তৃণমূলের সঙ্গে জোটে থাকা এমজিপি ২ থেকে ছয়টি আসন পেতে পারে বলে জানাচ্ছে সমীক্ষা।

ভোট কাটাকাটির অংকে বড় জয় বিজেপির!

ভোট কাটাকাটির অংকে বড় জয় বিজেপির!

ইতিমধ্যে গোয়াতে দুদফায় প্রচার সেরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে ভোট কাটাকাটি নয়, বরং একজোট হওয়ার বার্তা দিয়েছেন। কিন্তু এখনও তেমন কোনও ইঙ্গিত নেই। ফলে স্পষ্ট গোয়াতে ভোট কাটাকাটির অঙ্কে বড় সুবিধা বিজেপিরই। তবে ভোট পরবর্তী যদি জোট হয় তাহলে উদ্বেগ বাড়তে পারে বিজেপির। তবে লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট। একাধিক ইস্যুতে কমেছে মোদীর জনপ্রিয়তা। এই অবস্থায় শেষ পর্যায়ে গোয়ায় কোনও মিরাক্কেল ঘটে কিনা সেদিকে নজর থাকবে গোটা দেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+