Goa Election 2022: তৃণমূলের প্রতি আগ্রহ হারালেন একমাসেই! গোয়ায় ঘাসফুল শিবির ত্যাগ প্রভাবশালী নেতার

নির্বাচনের মুখে গোয়ায় (goa election 2022) ফের তৃণমূলে (Trinamool Congress) ভাঙন। এদিন ঘাসফুল শিবির ত্যাগ করার কথা জানিয়েছেন অ্যালেক্সিও রেজিনালডো (Alexio Reginaldo)। তিনি গোয়া কংগ্রেসের (Congress) কার্যকরী সভাপতি ছি

নির্বাচনের মুখে গোয়ায় (goa election 2022) ফের তৃণমূলে (Trinamool Congress) ভাঙন। এদিন ঘাসফুল শিবির ত্যাগ করার কথা জানিয়েছেন অ্যালেক্সিও রেজিনালডো (Alexio Reginaldo)। তিনি গোয়া কংগ্রেসের (Congress) কার্যকরী সভাপতি ছিলেন। গত ডিসেম্বরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু নতুন দলে একমাসও থাকতে পারলেন না ওই নেতা। গোয়া তৃণমূলের সভাপতিকে চিঠি লিখে তিনি প্রাথমিক সদস্যপদ ত্যাগ করার কথা জানিয়েছেন।

কংগ্রেসে ফিরে যেতে পারেন

কংগ্রেসে ফিরে যেতে পারেন

অন্যদের মতো রেজিনালডো দল ছাড়ার কারণ কিছু বলেননি। তবে স্থানীয় সূত্রে খবর তিনি ফের কংগ্রেসেই ফিরতে পারেন। দল ছাড়ার আগেই তাঁকে পুরনো কেন্দ্রে প্রার্থী করার কথা জানিয়েছিল কংগ্রেস। কিন্তু তারপরেই তিনি কংগ্রেস ছাড়েন। ইতিমধ্যেই গোয়ার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী তথা কালাঙ্গুটের প্রাক্তন বিজেপি বিধায়ক মাইকেল লোবো রেজিনালডোকে কংগ্রেসে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত মাইকেল লোবো ১১ জানুয়ারি কংগ্রেসে যোগ দিয়েছেন।

অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসে

অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসে

এদিকে রেজিনালডোর দলত্যাগে গোয়ায় তৃণমূলের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে সেখানকার রাজনৈতিক মহল। কেননা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেও তৃণমূল এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করে উছতে পারেনি। ঘাসফুল শিবির সূত্রে খবর, সোমবার তারা প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। গোয়ায় তৃণমূল পা রাখার পর থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেও সাম্প্রতিক সময়ে তারা সনিয়া গান্ধীর দলকে আসন সমঝোতার প্রস্তাব দেয়। যদিও কংগ্রেস এখনও পর্যন্ত সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

একাধিক নেতা তৃণমূল ছেড়েছেন

একাধিক নেতা তৃণমূল ছেড়েছেন

এর দিন কয়েক আগে একাধিক নেতা তৃণমূল ছেড়েছিলেন। গোয়াবাসীর মধ্যে ধর্মের নামে বিভেদ ছড়ানো চেষ্টা চলছে বলে অভিযোগ করে দল ছেড়েছিলেন পাঁচ তৃণমূল নেতা। সেইসব নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও পাঠিয়েছিলেন। সেখানে বিন্দু ও খ্রিস্টানদের মধ্যে বিভেদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সেইসব নেতারা। বিজেপির থেকেও তৃণমূল খারাপ বলে মন্তব্য করেছিলেন তাঁরা। তৃণমূল ত্যাগীদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক লাভো মামলেদার। এই নেতার অভিযোগ ছিল গৃহলক্ষ্মী স্কিমের মাধ্যমে গোয়ার মানুষের তথ্য জোগাড় করা হচ্ছে। পাশাপাশি গৃহলক্ষ্মী স্কিমে ৫০০০ টাকা করে দেওয়ার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। অপর এক দলত্যাগী বলেছিলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় দেখেই তাঁরা সেই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ১৫-২০ দিন পরে বুঝতে পারেন সিদ্ধান্ত ভুল।

গোয়ায় প্রচার করছেন কীর্তি আজাদ, ওমপ্রকাশ মিশ্ররা

গোয়ায় প্রচার করছেন কীর্তি আজাদ, ওমপ্রকাশ মিশ্ররা

অন্যদিকে গোয়ায় বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে শুরু করেছেন কীর্তি আজাদ এবং মহেশ আমনকরের মতো নেতারা। এদিন গোয়ায় তৃণমূলের হয়ে সাংবাদিক সম্মেলন করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+