ঈশ্বরের সম্মতি পেয়েই.... বিজেপিতে যোগ দেওয়ার পর মন্তব্য সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা

ঈশ্বরের সম্মতি পেয়েই.... বিজেপিতে যোগ দেওয়ার পর মন্তব্য সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা

মন্দির, মসজিদ ও গীর্জায় দলের প্রতি আনুগত্যের শপথ নেওয়ারো সাত মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের আট বিধায়ক। ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি নেওয়ার পরেও তাঁরা কীভাবে দল পরিবর্তন করতে পারেন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। দলত্যাগী বিধায়কদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ দেখা দিতে শুরু করেছে। যদিও দলত্যাগী কংগ্রেস বিধায়ক ডিগম্বর কামাত জানিয়েছেন, ভগবানের কাছে দলত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ভগবানের অনুমতি নিয়েই তাঁরা দলত্যাগ করেছেন।

ঈশ্বরের সম্মতি পেয়েই.... বিজেপিতে যোগ দেওয়ার পর মন্তব্য সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডিগম্বর কামাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করেন। একথাও সত্য, তিনি নির্বাচনের আগে দল ছেড়ে না যাওয়ার জন্য ঈশ্বরের কাছে শপথ করেছিলেন। কিন্তু তিনি সেই শপথ ভেঙে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমি আবার মন্দিরে গিয়েছিলাম এবং ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলাম কী করা উচিৎ? ঈশ্বর আমাকে বলেছেন যেটা তোমার জন্য ভালো হয় তাই করো।'

বার বার কংগ্রেস বিধায়কদের দল ছেড়ে বিজেপিতে যোগদানের বিষয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন দলের শীর্ষ নেতৃত্বরা। তাই যাতে নেতারা যাতে দল পরিবর্তন না করেন, সেই বিষয়ে রাহুল গান্ধী অভিনব পন্থা বের করেছিলেন। গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতারা মন্দির, মসজিদ ও গির্জাতে গিয়ে শপথ নিয়েছিলেন দল ছেড়ে না যাওয়ার জন্য। রাহুল গান্ধীর উপস্থিতিতে এই শপথ নেওয়া হয় বলে জানা গিয়েছে। দলত্যাগী বিধায়কদের একজন বলেন, 'আমরা মন্দির, মসজিদ এবং গির্জার সামনে একটি প্রতিশ্রুতি নিয়েছি। আজ, আমরা আমাদের বস রাহুল-জির সামনে শপথ নিচ্ছি।'

কংগ্রেসের একদল বিধায়ক যে দলত্যাগ করতে পারেন, সেই সম্ভাবনা জুলাই মাস থেকে দেখা গিয়েছিল। তবে সতর্কতার কোনও কসুর করেনি কংগ্রেস। গোয়া বিধানসভা ফলাফলের একদিন আগে দলের সংস্ত প্রার্থীদের কংগ্রেস রিসর্টে রেখেছিল। সেই সময় কামাত দলত্যাগের সঙ্গে গণতন্ত্রের মৃত্যুর তুলনা করেছিলেন। তবে জুলাই মাসে একদল কংগ্রেস বিধায়কের দলত্যাগের সম্ভাবনা দেখা দেয়। দুই দিনের জন্য কংগ্রেসের একদল বিধায়ক অজ্ঞাতবাসে গিয়েছিলেন বলে জানা যায়। যদিও পরে কংগ্রেসের তরফে দলত্যাগের সম্ভাবনা উড়িয়ে জানানো হয়, বিধায়করা ফিরে এসেছেন। বিদ্রোহীরা দলত্যাগী আইনের আওতায় পড়তে পারেন। কংগ্রেসের উপযুক্ত সংখ্যক বিধায়ক ছিল না। তবে গোয়ায় ১১ জন বিধায়কের মধ্যে ৮ জন এবার বিজেপিতে যোগ দিলেন। এবার বিদ্রোহী কংগ্রেস বিধায়করা দলত্যাগী আইনের আওতায় পড়বেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+