কোভিড পজিটিভ গোয়ার মুখ্যমন্ত্রী, উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে প্রমোদ সাওয়ন্ত
কোভিড পজিটিভ গোয়ার মুখ্যমন্ত্রী, উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে প্রমোদ সাওয়ন্ত
ফের করোনা থাবা বিজেপি শিবিরে। করোনা আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। বুধবার সকালে নিেজই টুইট করে সেকথা জানিয়েছেন তিনি। উপসর্গ না থাকায় আপাতত হোম আইসোলেশনে রয়েছেন প্রমোদ সাওয়ন্ত। তাঁর সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষা করতে বলা হয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বুধবারই ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। তাঁর আগের দিন মন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই খুব একটা সুস্থ ছিলেন না তিনি। করোনা পরীক্ষা করানো হয়েছিল সেকারণে। তাতেই রিপোর্ট পজিটিভ আসে।
টুইটে সকালে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান প্রমোদ সাওয়ন্ত। এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানও করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।












Click it and Unblock the Notifications