সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে উত্তীর্ণ গোয়ার মুখ্যমন্ত্রী! বড় ব্যবধানে জয়
সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে উত্তীর্ণ হলেন গোয়ার মুখ্যমন্ত্রী। ৩৬ জন বিধায়কের মধ্যে ২০ জনের সমর্থন পেয়েছেন তিনি। সোমবার মধ্যরাতেশপথ হয়েছিল মুখ্যমন্ত্রীর।
সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে উত্তীর্ণ হলেন গোয়ার মুখ্যমন্ত্রী। ৩৬ জন বিধায়কের মধ্যে ২০ জনের সমর্থন পেয়েছেন তিনি। সোমবার মধ্যরাতে শপথ হয়েছিল মুখ্যমন্ত্রীর। বিজেপি দলীয় বিধায়কদের পাঁচ তাঁরা হোটেলে সরিয়ে ছিল। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি সহজেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন।

দীর্ঘদিন অসুস্থ থাকা বিজেপি বিধায়ক পণ্ডুরাং মাধকাইকারকেও এদিন বিধানসভায় নিয়ে আসা হয়েছিল ভোট দেওয়াতে।
গোয়া বিধানসভার সদস্য সংখ্যা ৪০ হলেও, মনোহর পার্রিকরের মৃত্যুর পর তা ৩৬-এ গিয়ে দাঁড়ায়। এর আগে বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি সুজা এবং কংগ্রেসেস সুভাষ শিরোদকার এবং দয়ানন্দ সপতে সদস্যপদে ইস্তফা দিয়েছিলেন।
বিজেপি নেতৃত্বাধীন সরকার ২১ জন বিধায়কের সমর্থন দাবি করছিল। যার মধ্যে ১২ জন বিজেপির। ৩ জন করে বিধায়ক গোয়া ফরোয়ার্ড পার্টি এবং মহারাষ্ট্রবাদী গোমন্ত পার্টির। এছাড়াও তাদের মধ্যে ছিলেন ৩ জন নির্দল বিধায়ক।
সূত্রের খবর অনুযায়ী, সরকার গঠনের আগে একটা সময়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল গোয়ায়। পরিস্থিতি সামাল দেন সভাপতি অমিত শাহ। মহারাষ্ট্রবাদী গোমন্ত পার্টির সুদীন ধাবালিকর এবং গোয়া ফরোয়ার্ড পার্টির বিজয় সারদেশাই মুখ্যমন্ত্রীর পদের দাবি করেছিলেন। পরে দুজনকেই উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়।
Goa Chief Minister Pramod Sawant wins floor test after 20 MLAs voted in his favor in the state assembly. pic.twitter.com/kBbxcAvwGU
— ANI (@ANI) March 20, 2019












Click it and Unblock the Notifications