প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর, গভীর শোকপ্রকাশ করে টুইট রাষ্ট্রপতির
প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্কিকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বছরাবধিকাল তিনি অগ্নাশয়ের সংক্রমণে ভুগছিলেন। বিদেশে চিকিৎসা চালানোর পর দিল্লির এইমসে চিকিৎসা চলছিল তাঁর। চিকিৎসকদের সব চেষ্টা বৃথা করে তিনি প্রয়াত হলেন।

President of India announces that Goa Chief Minister Manohar Parrikar has passed away pic.twitter.com/PS8ocF395S
— ANI (@ANI) March 17, 2019
গোয়ার মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস ও অন্যান্য দলের নেতারাও শোকপ্রকাশ করেন। কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়কড়ি বলেন, মনোহর পার্রিকরের প্রয়াণে বিজেপির বড় ক্ষতি হয়ে গেল। ক্ষতি হল রাজনীতিরও। আমি আমার বন্ধুকে হারালাম।
লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, মনোহর পার্রিকরের প্রয়াণে অসাধারণ এক মানুষকে হারালাম। রাজনীতিতে তৈরি হল বড় শূন্যস্থান। আমরা একজন ভালো রাজনীতিবিদকে হারালাম। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি।












Click it and Unblock the Notifications